প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরে মিথ্যা যৌন হয়রানির মামলা দায়ের করার কারণে আদালত বাদী শাহিনুর বেগম নামে এক নারীর জন্য ১৫ দিনের কারাদণ্ডের আদেশ প্রদান করেছে। একই সাথে, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শাহিনুর বেগম (৩৮) আলফাডাঙ্গা উপজেলার যোগীবরাট গ্রামের সাখাওয়াত হোসেনের স্ত্রী। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
২০২৪ সালের ১৮ মার্চ, শাহিনুর বেগম আলফাডাঙ্গা থানায় একই এলাকার বাসিন্দা সাগর মোল্যা (২২) ও ইকরামুল মোল্যার (২০) বিরুদ্ধে মিথ্যা যৌন হয়রানির মামলা দায়ের করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৬ মার্চ রাত ১০টার সময় গৃহবধূ শাহিনুর বেগম বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় সাগর মোল্যা ও ইকরামুল মোল্যা পেছন থেকে এসে গৃহবধূকে জাপটে ধরে এবং টানা হেচড়া করে যৌন হয়রানি করে।
গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে, এবং লোকজন আসতে দেখে সাগর ও ইকরামুল পালিয়ে যায়। এ ঘটনার পর, ২০২৪ সালের ১৮ মার্চ শাহিনুর বেগম বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে মামলাটির সাক্ষ্য দিতে আদালতে হাজির হন বাদী শাহিনুর বেগম। আসামী পক্ষের আইনজীবীদের জেরার সময় বাদী শাহিনুর বেগম যে মামলাটি দায়ের করেছেন তা মিথ্যা, তার প্রমাণ উঠে আসে।
মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে অভিযুক্ত করে আদালতের বিচারক শাহিনুর বেগমকে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মিথ্যা যৌন হয়রানির মামলা দায়ের করার অভিযোগে অভিযুক্ত করে আদালতের বিচারক শাহিনুর বেগমকে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি মনে করেন যে, এই রায়ের মাধ্যমে মিথ্যা মামলা দায়েরের ঘটনা কমে আসবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন