ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে: রেলপথ প্রতিমন্ত্রী


ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে: রেলপথ প্রতিমন্ত্রী

 রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব কমানোর লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। সেজন্য নারায়ণঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত একটি কর্ডলাইন স্থাপনের জন্য ফিজিবিলিটি স্টাডির কাজ চলছে।

আজ বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে রেলপথ প্রতিমন্ত্রী বলেন, এটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রায় ৮০ কিলোমিটার দূরত্ব কমে যাবে। ফলে এক ঘণ্টা ২০ মিনিট সময় কমে আসবে।

এর আগে, প্রতিমন্ত্রী কক্সবাজার থেকে দোহাজারি পর্যন্ত রেলপথ পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে আজ সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যারা

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘পর্যটক ও সাধারণ যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চালু করার চিন্তা করছি। এতে এ রুটে যাত্রীদের যাতায়াত আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে- সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে রেলপথে সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিত করা।’

তিনি জানিয়েছেন, আমি কক্সবাজার থেকে চকরিয়া হয়ে দোহাজারী পর্যন্ত এসেছি। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন তৈরি করার সময় প্রায় দুই লাখ ৪০ হাজার গাছ কর্তন করা হয়েছিল। সেগুলোর পরিবর্তে যে গাছগুলো লাগানো হয়েছিল, সেগুলো বর্তমানে কী অবস্থায় আছে তা সরেজমিনে দেখেছি। সেখানে যদি গাছের কোনো ঘাটতি থাকে, সেগুলো পূরণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রেলের বিভিন্ন জায়গা দখল করে মাদকের আখড়া প্রতিষ্ঠিত হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, মাদক প্রতিরোধে নতুন আইন প্রণয়ন করেছে। শুধু রেল নয়, মাদকের বিরুদ্ধে সারা দেশে অভিযান চলছে। সুতরাং, মাদকের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর। মাদকের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে রেলপথ প্রতিমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। সুতরাং আমাদের জনগণের কাছে জবাবদিহিতা রয়েছে। রেলওয়ে কর্মকর্তাদের ব্যাপারে যেসব অভিযোগ আমরা পাই, সেগুলো তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করা হয়। তদন্ত কমিটির যে সিদ্ধান্ত, সেটি বাস্তবায়ন করা হয়। যেকোনো অভিযোগ পেলে সেটা তদন্ত করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর বিরুদ্ধে মামলা, মব আতঙ্কে বাড়িছাড়া মা-মেয়ে

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, নতুনভাবে রেলের কোনো জায়গা লিজ দেওয়া হবে না। ইতোমধ্যে যেগুলো লিজ দেওয়া হয়েছে, সেগুলো যাচাই-বাছাই করে যেসব বাতিলের প্রয়োজন, সেগুলো বাতিল করা হবে। বর্তমানে রেলের টেন্ডার প্রক্রিয়ায় দলীয়করণের কোনো সুযোগ নেই। তারপরও আমরা যদি কোনো অভিযোগ পাই, সেগুলো সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাছের পরিচর্যার পাশাপাশি সমাজের পরিচর্যাতেও মনোনিবেশ করতে হবে: আসাদুল হাবিব দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


গাছের পরিচর্যার পাশাপাশি সমাজের পরিচর্যাতেও মনোনিবেশ করতে হবে: আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, গাছ লাগানোই যথেষ্ট নয়। গাছকে বড় করে তুলতে নিয়মিত পরিচর্যার প্রয়োজন রয়েছে; তেমনি একটি শিশুকেও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধের উন্মেষ এবং সুস্থ সামাজিক পরিবেশের প্রয়োজন রয়েছে।

লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন এবং বিভিন্ন সংগঠনের মাঝে চারাগাছ বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সুস্থ জীবনের বিকাশে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

এ জন্য সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি সামাজিক অপরাধ দমন ও অবক্ষয় রোধে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশেদুল হক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমসহ অন্যান্য কর্মকর্তারাও।

এর আগে মন্ত্রী লালমনিরহাটে আরডিআরএস পরিচালিত অন্ধ শিশুদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানের উপর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানের উপর

রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব বিএনপির স্থায়ী কমিটি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দিয়েছে।

শনিবার (১ আগস্ট) রাতে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্য়ানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানের কাছে এই দায়িত্ব দেওয়া হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ বিষয়টি জানান। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকটি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১১:০১ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে।

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকশেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থায়ী কমিটির বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান রাজনৈতিক অবস্থা, প্রশাসনিক অবস্থা, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড-এসব বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও স্থানীয় সরকার নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কেও আলোচনা হয়েছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, নির্বাচনের সময়-সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরে ন্যস্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই : পেট্রোবাংলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই : পেট্রোবাংলা

গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়ের পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলা জানিয়েছে, এ মুহূর্তে সরকারের কর্তৃপক্ষের মধ্যে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

শনিবার (১ আগস্ট) রাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত যে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে এসেছে, সে বিষয়ে সরকারের বর্তমান অবস্থান পরিস্কার করা হচ্ছে।

সরকারের পক্ষ হতে জানানো হয়েছে যে, এখনই গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

এদিকে, গ্যাসসংকটের বর্তমান পরিস্থিতির মধ্যে বিদ্যুৎ উৎপাদন এবং সিএনজিতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেয়ার পরিকল্পনা করেছে পেট্রোবাংলা। ভর্তুকির চাপ কমানোর লক্ষ্যে বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে ২৫ টাকা এবং সিএনজির দাম ৪৩ টাকা থেকে প্রায় ৬৫ টাকা করার প্রস্তাব ইতিমধ্যেই জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে জমা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আপাতত গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার সরে আসলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%