প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এর প্রথম ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। ট্রেলারে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা গেলেও রাবণের বোন ‘শূর্পনখা’র ভূমিকায় তার ক্ষুরধার উপস্থিতি দর্শকদের মনে বেশ সাড়া ফেলেছে।
এবার ভক্তদের আগ্রহ মেটাতে তিনি কেন পৌরাণিক এই বিতর্কিত ও জটিল চরিত্রে অভিনয়ের ঝুঁকি নিলেন, তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রাকুল প্রীত সিং।
সম্প্রতি এক অনুরাগী চিঠি লিখে রাকুলের কাছে শূর্পনখার চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত এবং পর্দার চ্যালেঞ্জ নিয়ে জানতে চান। জবাবে অনুরাগীকে ধন্যবাদ জানিয়ে রাকুল জানান, চরিত্রটির জটিলতা ও বহুমাত্রিকতাই তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল।
রাকুল লিখেন, ‘ইতিহাসে সাধারণত শূর্পনখাকে কেবল একটি একক ঘটে যাওয়া ঘটনার দৃষ্টিভঙ্গি দিয়েই বিচার করা হয়েছে।
কিন্তু তার গল্পের পেছনে আরো অনেক স্তর ও রহস্য রয়েছে। একজন শিল্পী হিসেবে মানুষের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায়, এমন চরিত্রই তো সবচেয়ে বেশি রোমাঞ্চিত করে।’ ছবির মুক্তির পর দর্শকেরা যেন পূর্বধারণা সরিয়ে নতুন দৃষ্টিভঙ্গিতে শূর্পনখাকে আবিষ্কার করেন—সেই প্রত্যাশার কথাও জানান তিনি।
বিপুল বাজেটে তৈরি দুই পর্বের এই ‘রামায়ণ’ ফ্র্যাঞ্চাইজিতে প্রায় ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানা গেছে।
নির্মাতাদের সূচি অনুযায়ী, চলতি বছরের দীপাবলিতে প্রথম পর্ব এবং আগামী বছরের কোনো এক উৎসবের মৌসুমে দ্বিতীয় পর্বটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন