প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের বালাগঞ্জে দুর্গাপূজার একটি মণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুরের অভিযোগে পুলিশ সাইদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বটি দা। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাতটা থেকে আটটার মধ্যে বালাগঞ্জ সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে। বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার এই তথ্য জানিয়েছেন।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুদীপ পাল জানান, শনিবার রাতে শিমুল পূজামণ্ডপে প্রবেশ করে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমার বিভিন্ন অংশে বটি দিয়ে কোপ দেয়। পরে বিষয়টি জানার পর মন্দির কমিটির সদস্যরা সেখানে গিয়ে পুলিশকে অবহিত করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর শিমুলকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি বটি দা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে শিমুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
মন্দির কমিটির সভাপতি লাল মোহন দাস নান্টু বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন