প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়পুরহাটে ২৩ হাজার ৭৫ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়েছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর।
এগুলো বুধবার বিকালে জয়পুরহাট আদালতের চত্বরের সামনে রোলার দিয়ে ধ্বংস করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৫২ লাখ ৭৭ হাজার ৫৫০ টাকা বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র এবং জয়পুরহাট আদালতের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিকসহ অন্যান্যরা।
জানা গেছে, ১৪ মার্চ বিকালে জয়পুরহাট পৌর শহরের বাটার মোড় থেকে জামালগঞ্জগামী রাস্তার সংলগ্ন জানিয়ার বাগান এলাকার একটি গোডাউনে অভিযান পরিচালনা করে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি দল। অভিযানে অবৈধভাবে মজুত করা এবং চালানের উদ্দেশ্যে রাখা ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত থাকায় শিহাব উদ্দিন মন্ডল নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তিনি জয়পুরহাট সদরের দোগাছী গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের মতে, জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ এই ধরনের অবৈধ এবং নকল সিরাপের বিরুদ্ধে অভিযান এবং নজরদারি ভবিষতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন