প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার এবং অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে হাকিমপুর, নবাবগঞ্জ, বিরামপুর ও ঘোড়াঘাট এই ৪টি উপজেলা নিয়ে একটি জব ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আগামী ২৭ অক্টোবর বিরামপুর সরকারি কলেজ মাঠে এই জব ফেয়ার আয়োজন করা হবে। এই প্রেক্ষিতে বিরামপুর সরকারি কলেজ মাঠে ২৭টি স্টল প্রস্তুত করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিরামপুর সরকারি কলেজ মাঠে জব ফেয়ার অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, "বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সেবা ও পণ্য কীভাবে বাজারজাত ও বিপণন করা যায়, সে বিষয়ে জব ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম তুলে ধরবে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।"
তিনি আরও উল্লেখ করেন, "এটি একটি প্রত্যন্ত অঞ্চল। এ এলাকার মানুষ ঢাকায় গিয়ে চাকরি খুঁজতে নানা সমস্যার মুখে পড়েন। জব ফেয়ারের মাধ্যমে তারা চাকরি ও কর্মসংস্থান সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে ও বুঝতে পারবেন। এর মাধ্যমে তারা নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন বলে তিনি মনে করেন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন