প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের মধুপুরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয় এক প্রতিবেশীর বিচার দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার দুপুরে মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েক শত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান, শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য স্কুল, মাদ্রাসা ও বাড়িতে সহিত ব্যবস্থা গ্রহণ করা হোক। একইসঙ্গে অভিযুক্ত শাহ আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
ভুক্তভোগী শিশুটির মা সাবিনা বেগম অভিযোগ করে বলেন, বুধবার সকালে তিনি ও তার স্বামী বাড়িতে খাবার খাচ্ছিলেন। এই সময় পাশের ঘরে তার মেয়ে স্কুলের পোশাক পরছিল। এই সুযোগে প্রতিবেশী শাহ আলম ঘরে ঢুকে শিশুটিকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। মেয়ের ডাকচিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে অভিযুক্ত শাহ আলম পালিয়ে যায়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মহিষমারা গ্রামের নজরুল ইসলাম, মেছের আলী, সাবিনা বেগম, রেনু বেগম, সাহিদা বেগম, জাহানারা বেগম, হলুদিয়া গ্রামের মিন্টু মিয়া এবং বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন।
নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক ঘটনাটি আমাকে জানিয়েছেন। বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করছি।'
মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন