প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের প্রেক্ষাপটে ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি সংবলিত একটি পোস্টের পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, বিরোধী দলের বিতর্কিত অবস্থান ও প্ররোচনার কারণে ওই যুবক এমন ঔদ্ধত্য প্রদর্শনের সাহস পেয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জের চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
রাশেদ খান আরও বলেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর যৌথ ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি জানান, ৮৬ ও ৯৬ সালের মতো তারা আবারো এক হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
জামায়াত আমিরের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা মন্তব্য করেন, জামায়াত প্রধান রাজনৈতিক মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। অতীতে জাসদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় থেকে শুরু করে জামায়াতে যোগ দেওয়ার পরেও তাঁর এই অসত্যের চর্চা থামেনি।
তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, আওয়ামী লীগ ও জামায়াতের এই অশুভ আঁতাত রুখে দিতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন