০৭:৩২ পি.এম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ হয়েছে।
জেলার অনুসন্ধানে দেখা যায়, কাউখালী ও সদর উপজেলায় আজ পাহাড় ধ্বস এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন।
আজ শনিবার সকালে রাঙ্গামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত রাঙ্গামাটি সদর উপজেলার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয় কেন্দ্র, সাপছড়ি ইউনিয়ন পরিষদ আশ্রয় কেন্দ্র এবং কাউখালী উপজেলার আর টি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাগড়া আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ভুক্তভোগী মানুষের খোঁজখবর নেন।
আরও পড়ুন: চাঁদপুরে বিশেষ অভিযানে একদিনে ৭৪ জন গ্রেফতার
এ সময়ে তিনি তিনটি আশ্রয় কেন্দ্রের ৮০ টি পরিবারের ২০৪ জন সদস্যের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় মানিকছড়ি আর্মি ক্যাম্প ও ঘাগড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ উপস্থিত ছিলেন। এছাড়া সাপছড়ি ইউনিয়ন পরিষদ ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
এ সময় রাঙ্গামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত বলেন, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পার্বত্য এলাকার মানুষের পাশে থেকে সেবামুলক কার্যক্রম পরিচালনা করছে। তিনি জানান, আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী। দুর্যোগকালে তিনি সকলকে ধৈর্য্য ধরার আহবান জানান। সংকটময় মুহুর্তে সেনাবাহিনী পাশে থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখবেন বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে পার্কিং করা বাসে অগ্নিসংযোগের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন