প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গ্রামীণ জনগণের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সরকারের বর্তমান মেয়াদে তিনটি পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ১ হাজার ১৮০টি সমবায় সমিতি প্রতিষ্ঠা করা হবে। এই সমিতিগুলোর মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার ৫৫৬ জন উপকারভোগী সুবিধা লাভ করবেন।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে মেহেরপুর-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. নাজমুল হুদার এক লিখিত প্রশ্নের জবাবে পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য প্রদান করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, গ্রামীণ জনগণের দক্ষতা উন্নয়ন, টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির উদ্দেশ্যে তিনটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ‘দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগণের টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ’, ‘সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন’ এবং ‘সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন’।
এসব প্রকল্পের মাধ্যমে সমবায়ভিত্তিক সংগঠন গড়ে তোলার পাশাপাশি গ্রামীণ জনগণের কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন