প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আর্জেন্টিনা ও ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালের উত্তেজনা ছাপিয়ে সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে উঠে এলো এক ভিন্ন প্রসঙ্গ—বাংলাদেশ। এলকার হাজার হাজার কিলোমিটার দূরের এই দেশের সমর্থকদের ভালোবাসার কথা শুনে আবারও মুগ্ধতার কথা জানালেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।
আটলান্টার বিশাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, বিশ্বের নানা প্রান্তের সাংবাদিকদের ভিড় ছিল উপস্থিত। ইংল্যান্ড দলের সংবাদ সম্মেলন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শেষ হওয়ায় আর্জেন্টিনার সংবাদ সম্মেলনও প্রায় আধ ঘণ্টা পর শুরু হয়। ফলে অপেক্ষাও ছিল দীর্ঘ।
প্রায় আধ ঘণ্টার ঐ সংবাদ সম্মেলনের একেবারে শেষ প্রশ্নটি করেন একটি বাংলাদেশি সাংবাদিক। জিজ্ঞাসাটি ছিল ম্যাচ বা কৌশল নয়, বরং বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থন নিয়ে।
জবাবে স্ক্যালোনি বলেন, 'এত দূর থেকে বাংলাদেশ যেভাবে আর্জেন্টনাকে সমর্থন করে, তা আমাদের সত্যিই বিস্মিত করে। বাংলাদেশে অনেক মানুষ আর্জেন্টিনার জার্সি পরে। এটি অসাধারণ এবং খুবই সুন্দর একটি বিষয়। আশা করি আগামীকাল আমরা তাদের ভালো কিছু উপহার দিতে পারব।'
বাংলাদেশের ফুটবলপ্রেম নতুন কিছু নয়। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে দেখা যায় উৎসবের আমেজ। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই সময়ও বাংলাদেশের সমর্থকদের নিয়ে প্রশংসা করেছিলেন স্ক্যালোনি।
এবার যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপেও বাংলাদেশ বারবার উঠে আসছে আর্জেন্টিনা ও ব্রাজিল শিবিরের আলোচনায়। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেসও বাংলাদেশি সমর্থকদের আবেগ ও ভালোবাসার কথা উল্লেখ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন