০৭:২০ পি.এম
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি করেছেন। তার এ অংশগ্রহণকে ঘিরে স্থানীয়ভাবে আলোচনা ও প্রশংসার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের পাশে একটি মসজিদে জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার খুতবায় ইউএনও মো. মিজানুর রহমান ইসলামের মৌলিক শিক্ষা, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং শৃঙ্খলা রক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। পাশাপাশি তিনি নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
আরও পড়ুন: নরসিংদীতে স্ত্রীর নাম দেখে উদ্বোধন না করে ফিরে গেলেন ঢাকা বিভাগীয় কমিশনার
খুতবা শেষে তিনি জুমার নামাজে ইমামতি করেন বলে উপস্থিত মুসল্লিরা জানান। এ সময় স্থানীয় মুসল্লিরা তার পেছনে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেন।
দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, প্রশাসনের একজন কর্মকর্তার এমন ধর্মীয় ও সামাজিক অংশগ্রহণ স্থানীয় মানুষের সঙ্গে প্রশাসনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
এর আগে ঈদুল আজহায় তিনি সবাইকে একত্রে ঈদগাহ মাঠে নামাজ আদায়ের উদ্যোগ নিয়েছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের মতে, প্রশাসনের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন