প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ফরিদপুরের মোবাইল কোর্টের অভিযানের ফলস্বরূপ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভাই ভাই ফিলিং স্টেশন ও মা মিষ্টান্ন ভান্ডারের বিরুদ্ধে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০৮ জুন) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই ফরিদপুরের যৌথ উদ্যোগে রাজবাড়ী জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্টের আয়োজন করা হয়। এই মোবাইল কোর্টে বালিয়াকান্দি ভাই ভাই ফিলিং স্টেশনের ডিজেল-২ ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার পরিমাপে ৫২০ মিঃলিঃ কম পাওয়ার কারণে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, মা মিষ্টান্ন ভান্ডারের উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের জন্য সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ ও মিথ্যা তথ্য প্রদান করায় 'বিএসটিআই আইন, ২০১৮' এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আনন্দ বেকারীর ব্রেড ও বিস্কুট পণ্যের জন্য সিএম লাইসেন্স গ্রহণ প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে নির্দেশ প্রদান করা হয় এবং লাইসেন্স গ্রহণ না করে বিক্রয়-বিতরণ না করার জন্যও নির্দেশ দেওয়া হয়।
এই মোবাইল কোর্টটির পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুজ্জামান। এই সময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআই ফরিদপুর পরিদর্শক (মেট) মোঃ খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ সাব্বির হোসেন পুলক উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই ফরিদপুরের এরকম অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন