প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া উপজেলা ও পৌর শাখা একটি বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা আয়োজন করে।
শনিবার (১ আগস্ট) সকালে সাড়ে ৯টার দিকে আখাউড়া কলেজ গেট এলাকা হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এই মিছিল পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিভিন্ন দাবি স্লোগান দিতে দিতে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া উপজেলা শাখার আমির ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা শাখার সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন এবং আখাউড়া পৌর জামায়াতের আমির মোর্শেদ আলম।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।” তারা সরকারকে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা সক্রিয়ভাবে অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন