প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরে একটি ভাড়া বাসা থেকে পুলিশ উদ্ধার করেছে ২৫ বছর বয়সী ইশরাত জাহান রিমা নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ। তিনি অনার্স পড়ছিলেন।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে শহরের দক্ষিণ কাচারিপাড়া স্বপ্নপুরী আবাসিক এলাকা থেকে উদ্ধার করা হয় ওই শিক্ষার্থীর মরদেহ।
নিহত ইশরাত জাহান রিমা ছিলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি পন্ডিতপাড়া এলাকার মো. রশিদুল্লাহ মন্ডলের কন্যা এবং জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ্ জানান, রাত ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে শহরের দক্ষিণ কাচারিপাড়ার স্বপ্নপুরী আবাসিক এলাকায় পৌঁছান। সেখানে একটি বাসার কক্ষের ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় এক নারীর উপস্থিতির খবর পান। ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।
তিনি আরও বলেন, জামালপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওই কক্ষের তালা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইশরাত জাহান রিমার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনার পর আইনগত প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন