ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতিতে আশাব্যঞ্জক অগ্রগতি দেখা যায়নি: সিপিডি


সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতিতে আশাব্যঞ্জক অগ্রগতি দেখা যায়নি: সিপিডি

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে অর্থনীতির ৩১টি প্রধান সূচকের মধ্যে ১৯টিতে অবনতি ঘটেছে।

অপর দিকে প্রবাসী আয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ ১২টি সূচকে অগ্রগতি দেখা গেছে।

অর্থনীতি ও সুশাসনের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

আজ সোমবার, রাজধানীর একটি মিলনায়তনে সিপিডি আয়োজিত ‘সরকারের ছয় মাস: পারফরম্যান্স পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ডায়ালগে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

সিপিডির পর্যালোচনায় বলা হয়, সরকার দায়িত্ব নেয়ার ছয় মাস পরও অর্থনীতি কাঙ্ক্ষিত গতিতে ঘুরে দাঁড়াতে পারেনি; প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে নেমে এসেছে।

রাজস্ব আদায়ে বড় ঘাটতি তৈরি হয়েছে।

দীর্ঘস্থায়ী গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প খাতে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

এছাড়া, মূল্যস্ফীতি, তারল্য সংকট ও বাজারের অস্থিরতার পরিস্থিতি পুরোপুরি কাটেনি।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘নতুন সরকারের কাছে জনগণের প্রধান প্রত্যাশা ছিল অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।

কিন্তু ছয় মাসের মূল্যায়নে এ দুই ক্ষেত্রেই আশাব্যঞ্জক অগ্রগতি দেখা যায়নি। বরং দুই ক্ষেত্রেই অস্বস্তি তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগের সরকারের কাছ থেকে বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। টাকা সংকট, দুর্বল ব্যাংকিং খাত, খেলাপি ঋণ, অর্থপাচার এবং রাজস্ব ঘাটতির মতো বড় চ্যালেঞ্জ ছিল।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

তবে এসব সামলে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর ক্ষেত্রে আশানুরূপ গতি দেখা যায়নি।’

সুশাসনের বিষয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, সিন্ডিকেট এবং ‘মব কালচার’ বন্ধের প্রতিশ্রুতি থাকলেও বাস্তব চিত্র সন্তোষজনক নয়।’

মেধার ভিত্তিতে নিয়োগের কথা বলা হলেও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের উচ্চপদে পদায়নের অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও মব সহিংসতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?

নারী, শিশু এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিরুদ্ধে দৃশ্যমান কার্যকর প্রতিরোধ দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

গুম ও মানবাধিকার সুরক্ষায় প্রণীত আইন নিয়েও প্রশ্ন তুলে দেবপ্রিয় বলেন, ‘এতে নানা ত্রুটি এবং অসম্পূর্ণতা রয়েছে।

আইন ভঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়েই অনুসন্ধান করানোর সুযোগ থাকায় স্বার্থের সংঘাত তৈরি হতে পারে।’

সরকার দায়িত্ব নেয়ার সময় কী ধরনের সংকটের মুখে পড়েছিল, তার কোনো সুনির্দিষ্ট ও সমন্বিত দলিল তৈরি করা হয়নি বলেও জানান দেবপ্রিয় ভট্টাচার্য।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

ফলে সরকারের বক্তব্যে সংকটের কথা থাকলেও, তথ্যভিত্তিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না।

তবে সরকারের কয়েকটি পদক্ষেপের প্রশংসা করেন তিনি।

এর মধ্যে এমপিদের গাড়ি এবং প্লট না নেওয়ার সিদ্ধান্ত, রামিসা হত্যা মামলার দ্রুত বিচার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর বিষয় উল্লেখ করেন তিনি।

ড. দেবপ্রিয় বলেন, ‘অর্থনীতিকে দ্রুত সচল করতে বিচ্ছিন্ন উদ্যোগ যথেষ্ট নয়। এজন্য সমন্বিত সংস্কার কর্মসূচি গ্রহণ এবং তা কার্যকরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।’

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ

রুবেলের ঘূর্ণিতে ভিক্টোরিয়াকে হারিয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


রুবেলের ঘূর্ণিতে ভিক্টোরিয়াকে হারিয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

বাংলাদেশ এইচপি দল টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলছে। মোহাম্মদ রুবেলের ঘূর্ণি যাদুর মাধ্যমে তারা ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে ৫ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় অর্জন করেছে। ইরফান শুক্কুরের এই দলটি এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে।

সোমবার ডারউইন ক্রিকেট গ্রাউন্ডে, ভিক্টোরিয়া আগে ব্যাটিং করে ১৩১ রানের বেশি করতে পারেনি। জবাবে বাংলাদেশ ১৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।

বাংলাদেশের জয় লাভের ক্ষেত্রে প্রধান অবদান রাখেন স্পিনার মোহাম্মদ রুবেল। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ৪ উইকেট নেন। এটি টুর্নামেন্টে তার টানা তৃতীয় অসাধারণ বোলিং পারফরম্যান্স। আগের দুই ম্যাচে তিনি ৭ উইকেট নিয়েছিলেন, ফলে তার মোট শিকার এখন ১১টি।

টস হেরে ব্যাটিং শুরু করা ভিক্টোরিয়াকে বাংলাদেশ শুরু থেকেই চাপে ফেলে দেয়। রুবেল দ্বিতীয় ওভারে প্রথম বলেই কেলাওয়ে কেম্পবেলকে বোল্ড করেন। পরের ওভারে একই ধরনের লাইনিং বলে তিনি লিয়াম ব্ল্যাকফোর্ডকেও বোল্ড করে দেন, ফলে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামানো শুরু হয়।

এরপর সপ্তম ওভারে, রকিবুল হাসান পরপর দুই বলে দুই উইকেট নিয়ে ভিক্টোরিয়ার ওপর চাপ আরও বাড়ান। ৪০ রান করার মধ্যেই তারা চার উইকেট হারায়। চার নম্বরে নামা উইল সাদারল্যান্ড প্রতিরোধের চেষ্টা করলেও ২৫ বলে ৩০ রানের বেশি করতে পারেননি। পরবর্তীতে রুবেল হ্যারি হোয়েস্ত্রা ও অস্টিন আনলেজার্ককেও বোল্ড করে আউট করেন।

অন্যদিকে, অধিনায়ক স্যাম হার্পার এক প্রান্তে লড়াই চালান। তিনি শেষ ব্যাটার হিসেবে ৬ চার ও ১ ছক্কায় ৩৬ বলে ৪৯ রান করার পর আউট হন। ভিক্টোরিয়ার ইনিংস ১৩১ রানে গিয়ে থামে। রুবেলের ৪ উইকেটের সঙ্গে রকিবুল হাসান ৩টি উইকেট পান।

১৩২ রানের লক্ষ্যে বাংলাদেশের শুরুটা কঠিন ছিল। তারা মাত্র ৩৭ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে। হাবিবুর রহমান সোহান ০, আরিফুল ইসলাম ১৫, জিসান আলম ১১ ও সাব্বির রহমান ৫ রান করে ফেরেন। সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শামীম হোসেন ও ইরফান শুক্কুর। তারা পঞ্চম উইকেটে মাত্র ৫১ বলে ৮৩ রানের জুটি গড়ে দেন।

ইরফান শুক্কুর ৩ চার ও ২ ছক্কায় ৩২ বলে ৪৩ রান করে দলের কাছে জয় পৌঁছে দেন। শামীমও শেষ দিকে ছক্কা হাঁকিয়ে নিজের ফিফটি পূর্ণ করার পাশাপাশি বাংলাদেশের জয় নিশ্চিত করেন। তিনি ৩৩ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশ এইচপি টানা তিন জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে এবং মঙ্গলবার নিজেদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিরুদ্ধে খেলতে নামবে। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত এমপির পিএসসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


জামায়াত এমপির পিএসসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

জামায়াতের এমপি শাহজাহান চৌধুরীর আলোচিত ব্যক্তিগত সচিব (পিএস) আরমান উদ্দিনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা দায়ের করেছেন এক প্রবাসী।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত পিএস আরমান উদ্দিন এবং তার ভাই আরিফ উদ্দিনসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লোহাগাড়ার পশ্চিম কলাউজান এলাকার বাসিন্দা আমির হোসেন মামলাটি করেন। আদালত মামলা গ্রহণ করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আদনান কবির জিলান জানিয়েছেন, আদালত মামলাটি আমলে নিয়ে নিকটস্থ সার্কেল (সাতকানিয়া) অফিসারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার আরজিতে বাদী আমির হোসেন আরমান উদ্দিনের পাশাপাশি তার ভাই আরিফ উদ্দিন (৩৭), লোহাগাড়ার শওকত আলী (৪২), আদিল (৩২), আনোয়ার (২৮) ও জয়নাল আবেদীন (৩৩)-এর নাম উল্লেখ করেছেন। অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলাটির অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাদীর লোহাগাড়ার আজিজ কমপ্লেক্সে চারতলা একটি ভবন রয়েছে, যা তিনি ২০০৬-০৭ সালের দিকে নির্মাণ করেন। ভবনের নিচতলায় একটি আলমারির দোকান এবং অন্য অংশে বসতঘর ভাড়া দেওয়া হয়। কিছুদিন ধরে আরমান উদ্দিন এবং তার ভাই আরিফ উদ্দিন বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে ঘর ও মার্কেট দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আসামিরা বাদীকে শাসাচ্ছিলেন যে তারা ভিন্ন এলাকা থেকে এসে তার এলাকায় বসবাস করার কারণে চাঁদা দিতে হবে।

গত ৩ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আরমান উদ্দিন বাদীর কাছে আবারও চাঁদা দাবি করেন এবং বাদী টাকা দিতে পারবেন না জানালে তার ঘর দখল করে নেওয়ার হুমকি দেন। এরপর আসামিরা আজিজ কমপ্লেক্সের নিচতলায় প্রবেশ করে বাদীর ভাড়াটিয়া ওবায়দুলের আলমারির দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দোকান থেকে ১২টি তিন-পার্টের স্টিলের আলমারি, তিনটি দুই-পার্টের আলমারি, দুটি দুই দরজার আলমারি, ছয়টি চার দরজার ওয়াল শোকেস, দুটি দুই পাশের দরজার ওয়াল শোকেস, আলমারি শিটসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। মালামালের আনুমানিক মূল্য ১১ লাখ ৫৮ হাজার ৬৫৯ টাকা বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, দোকানের একটি ক্যাশ টেবিলও নিয়ে যাওয়া হয়েছে, যার ভেতরে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ছিল। পরে আসামিরা দোকানে নতুন তালা লাগিয়ে দেন।

এসব ঘটনার সময় বাদী প্রবাসে অবস্থান করছিলেন। দেশে ফিরে তিনি অভিযুক্তদের সঙ্গে আলোচনা করেন। পরবর্তীতে ২০ আগস্ট সকালে আসামিরা বাদীর ভবনে এসে বৈঠক করার কথা বলে। সেখানে আবারও ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বাদী অভিযোগ করেন যে আরমান উদ্দিন বাদীকে তার এলাকায় বসবাস করতে হলে তাদের নির্দেশ অনুযায়ী চলতে হবে বলে হুমকি দেন। এছাড়া আদিল বাদীকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেয়। একপর্যায়ে আসামিরা বাদীকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন।

সর্বশেষ ঘটনার পর বাদী লোহাগাড়া থানায় গিয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ করেন, তবে পুলিশ মামলা নেওয়ার কথা বলে ঘটনাস্থলে যায়। পরে মামলা গ্রহণ না করায় বাদী আদালতে মামলা করার জন্য বাধ্য হন।

বর্তমানে দেশের বাইরে থাকার কারণে আরমান উদ্দিনের কাছ থেকে মামলার বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাদী আমির হোসেন বলেছেন, “৩০ বছর ধরে আমি প্রবাস জীবন কাটাচ্ছি। আমার বাবার কেনা জায়গার ওপর মার্কেটটি নির্মাণ করা হয়েছে। এখন পুরো মার্কেট কি আসামিরা দখল করেছে?”

মামলার তদন্ত বিষয়ে জানতে চেয়ে চট্টগ্রামের সাতকানিয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেছেন, “মামলাটি তদন্তের জন্য এখনো (নথিপত্র) হাতে পাইনি। আমাদের কাছে এলে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা করব।”

এছাড়া জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আরমান উদ্দিন জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর সঙ্গে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সমন্বয় করে দেন। ব্যবসায়ী খোরশেদ আলমকে অপহরণ করে মারধর এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ রয়েছে আরমান উদ্দিনের বিরুদ্ধে। এছাড়া বালু মহাল, উন্নয়ন কাজের ঠিকাদারী নিয়ন্ত্রণ ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি দৈনিক আজকের পত্রিকায় একটি সংবাদও প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির মো. আনোয়ারুল ইসলামকে কয়েক দফা ফোনকল করা হলেও তিনি রিসিভ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জিয়া উদ্যানে তাঁদের কবরে পুষ্পস্তবক অর্পণের পর তিনি ফাতেহা পাঠ করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ইউনিট এবং দলটির সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালচারাল ট্যুরিজম এগিয়ে নিতে ‘জয়েন্ট টাস্কফোর্স’ গঠন করা হবে: পর্যটনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


কালচারাল ট্যুরিজম এগিয়ে নিতে ‘জয়েন্ট টাস্কফোর্স’ গঠন করা হবে: পর্যটনমন্ত্রী

দেশের কালচারাল ট্যুরিজমকে এগিয়ে নিতে ‘জয়েন্ট টাস্কফোর্স ফর কালচারাল ট্যুরিজম’ গঠন করা হবে, এমনটি জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আজ সোমবার সকালে, ১১টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সঙ্গে পর্যটন মন্ত্রণালয়ের উন্নয়ন’ শীর্ষক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব বিষয় উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও সেখানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, 'পর্যটন একটি অন্তর্ভুক্তিমূলক শিল্প, যার সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওতপ্রোতভাবে জড়িত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। বর্তমানে পর্যটন খাতের অবদান দেশের জিডিপিতে মাত্র ২-৩ শতাংশ। এই অবদানকে ৭-৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।'

মন্ত্রী আরও বলেন, আজকের সভায় প্রাথমিকভাবে একসঙ্গে কাজ করার লক্ষ্যে দুই মন্ত্রণালয়ের মধ্যে একটি Memorandum of Understanding (MOU) সই করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর অভিন্ন নীতিমালা প্রণয়নের কাজ শুরু হবে।

সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দেশের বিমানবন্দরে বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য ‘নজরুল বর্ষ’-এর প্রচারনার প্রস্তাব দেন। এ সময় পর্যটনমন্ত্রী বলেন, নজরুল বর্ষ উপলক্ষে প্রয়োজনীয় প্রচারণার উদ্যোগ গ্রহণ করা হবে।

সভাপতির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, 'আমাদের দেশীয় ঐতিহ্য হাজার বছরের পুরোনো। এই ঐতিহ্য সংরক্ষণ করে তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায় বর্তমান সরকার। দেশের ঐতিহাসিক স্থাপনাগুলোকে পর্যটন থিমকে লক্ষ্য রেখে উন্নয়ন করা হবে।'

তিনি বলেন, দেশে ৫৫৪টি প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান পর্যায়ক্রমে মন্ত্রণালয়ের টাস্কফোর্স পরিদর্শন করবে। পরিদর্শনের পর এসব স্থাপনার উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সভায় অন্যান্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসিসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%