প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আওয়ামী লীগের বিচার রাজনৈতিক দল হিসেবে নিশ্চিত করা হবে। তিনি বলেন, যে দল মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং এর মাধ্যমে তাদের দায় কতটুকু তা নির্ধারণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দলটি রাজনৈতিক দল হিসেবে কাঠগড়ায় দাঁড়াবে এবং বিচার নিশ্চিত করা হবে।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রমমন্ত্রী বলেন, ‘একটি স্বৈরাচারের কবল থেকে মুক্তির পর যদি আমরা বলি “জুলাই কার, জুলাই কার”, তবে জুলাই আমাদের কারোরই থাকবে না। এই বিভাজন থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন, সংবিধান সংশোধন কমিটিতে আমাদের একসঙ্গে বসতে হবে। আপনাদের আমন্ত্রণ জানানো হলেও এখনও আপনারা নাম দেননি। আমরা গতকাল প্রথম বৈঠক করেছি; জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব।’
তিনি আরও বলেন, ‘মাঠের রাজনীতি করতে পারেন, বা বিভিন্ন পরিষদের কথা বলতে পারেন—প্র্যাকটিক্যাল জায়গায় আমাদের সংবিধানে সংশোধনী আনতে হবে এবং সেটি গ্রহণ করতে হবে। প্রতিটি অ্যামেন্ডমেন্টই এক–একটি সংস্কার।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন