প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। সম্প্রতি, বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিটি জানায়, বিএনপির গঠনতন্ত্রের ৭ এর খ (৬) ধারা অনুযায়ী অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, বিগত বিএনপি সরকারের সময়, ১৭ ফেব্রুয়ারি রুহুল কবীর রিজভীকে মন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। পাশাপাশি, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রুহুল কবির রিজভী আহমেদের পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায় অবস্থিত। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে এবং ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেছেন। এছাড়া, আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও গ্রহণ করেছেন।
রাজনীতিতে তার জীবন শুরু হয় উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর, যখন তিনি বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্ররাজনীতিতে প্রবেশ করেন। তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়নের রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
পরে ছাত্রদল প্রতিষ্ঠার পর, তিনি জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পান এবং এরপর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন।
১৯৮৯ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন এবং ১৯৯০ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
২০১৬ সালের ১৯ মার্চ, বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে রুহুল কবীর রিজভী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
তারপর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে, বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় নিযুক্ত করা হয়। এর ধারাবাহিকতায়, ২০২৬ সালের ১৫ আগস্ট, তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নিযুক্ত করা হয়। পরবর্তী সময়ে, ২০২৬ সালের ২০ আগস্ট, তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন