প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নিরাপদে পালনের অধিকার রয়েছে।’—এ কথা বলেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর (এমপি) পিরোজপুরের কাউখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় কাউখালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২৫টি দুর্গাপূজামণ্ডপের জন্য আর্থিক অনুদান প্রদান এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
আহমেদ সোহেল মঞ্জুর উল্লেখ করেন, ‘বর্তমান সরকার সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে। পূজামণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সবাই নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতা-কর্মীরাও মাঠে থেকে সহযোগিতা করছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য—প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নিরাপত্তার সঙ্গে পালন করতে পারেন।’ অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সাফিউল আজম দুলাল, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন