প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শুটিং সেটের পরিবেশে হঠাৎ একটি বিপত্তিতে পড়েন বলিউডের অভিনেত্রী শেহনাজ গিল। শুটিংয়ের সময় আচমকাই তার নাকের নথ খুলে মুখের ভেতর ঢুকে যায়। বিষয়টি বোঝার আগেই অভিনেত্রী নথটি গিলে ফেলেন। ফলস্বরূপ, মুহূর্তের মধ্যে সেটে উদ্বেগের সৃষ্টি হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শেহনাজ নিজেই। ভিডিওতে দেখা যাচ্ছে, দৌড়ে একটি শট দিতে যাওয়ার সময় আচমকাই তার নাকের নথ খুলে মুখের ভেতর চলে যায়। এরপর তাকে অস্বস্তিতে ভুগতে দেখা গেছে।
পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত শেহনাজের কাছে ছুটে আসেন তার সহ-অভিনেতা সৌরভ সচদেবা। সেটে উপস্থিত অন্য সদস্যরাও তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। সৌরভকে শেহনাজের পিঠে চাপড় দিতে দেখা যায়।
হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় শেহনাজ ভয় পেয়ে যান। একইসঙ্গে তিনি অস্বস্তিও অনুভব করছেন। তবে, এমন পরিস্থিতিতে শুটিং বন্ধ করেননি অভিনেত্রী। কষ্ট ও অস্বস্তি সামলে তিনি কাজ চালিয়ে যান।
ভিডিওটি প্রকাশিত হওয়ার পর শেহনাজের পেশাদারিত্বের প্রশংসা করেছেন তার অনুরাগীরা। অনেকেই তার কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেছেন। তবে, কয়েকজন এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, কাজে মনোযোগ দেওয়ার চেয়ে নিজের নিরাপত্তার দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
শেহনাজ গিলকে সর্বশেষ দেখা গেছে ‘ইশকনামা’ ছবিতে। ছবিটি গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন