প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০১৮ সালে জীবনযাপন ও জীবিকার প্রয়োজনীয়তা নিয়ে খুলনার তরুণ নাজমুস সাকিব মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন। তবে প্রবাসজীবনের ব্যস্ততার মাঝেও তিনি ক্রিকেটের প্রতি তাঁর স্বপ্ন ও ভালোবাসা অটুট রেখেছিলেন। এই প্রচেষ্টাই অবশেষে তাকে মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলে স্থান দান করেছে।
মালয়েশিয়ার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারণে প্রথমে তিনি দেশটির ‘এ’ দলের সদস্য হন। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত এক ম্যাচে তিনি মাত্র ৫০ বলেই ১২২ রানের দুর্দান্ত ও ঝড়ো ইনিংস খেলে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর নজরকাড়া পারফরম্যান্সই তার জাতীয় দলের দরজা খুলে দেয়।
মালয়েশিয়া তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফরে এসেছে। সাকিব তার জন্মভূমির বিপক্ষে মাঠে নামার সুযোগ পেয়েছেন। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ এইচপি এবং মালয়েশিয়ার মধ্যে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ শুরু হয়েছে। উইকেটরক্ষক ব্যাটার নাজমুস সাকিব একাদশে নির্বাচিত হয়েছেন।
২০২৪ সালের এসিসি প্রিমিয়ার কাপের মাধ্যমে নাজমুস সাকিব মালয়েশিয়া জাতীয় দলে অভিষেক ঘটান। তিনি দেশের হয়ে চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি এখনো তেমন কিছু করে দেখাতে পারেননি। ৪ ম্যাচে তার গড় রান হলো সাড়ে ৭, যা মাত্র ১৫ রান।
এখন তার জন্মভূমিতে কিছু একটা করে দেখানোর সুযোগ এসেছে। সফরকারী দলটি ইতিমধ্যে ৬৫ রানেই বাংলাদেশের প্রথম ৪ উইকেট তুলে নিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন