প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়া, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : পৃথক অভিযানের মাধ্যমে কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ ৫১ হাজার ২৭১ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানের সময় গাঁজাসহ মো. সনি (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।
বিজিবি আজ বুধবার দুপুরে এক সংবাদ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, গতকাল মঙ্গলবার শেওড়াতলা পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। একই রাতে রংমহল এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫৯ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
এদিকে, আজ দৌলতপুরের ডাক্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও মোটরসাইকেলসহ সনিকে আটক করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা মাদক ও চোরাচালান পণ্যের মোট আনুমানিক মূল্য ৯ লাখ ৫১ হাজার ২৭১ টাকা। আটক সনিকে উদ্ধার করা মালামালসহ দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
৪৭ বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন