প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, দেশের বর্তমান গণতান্ত্রিক পরিবেশ খুব সুন্দর। তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করছেন, সেটি বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে অভিহিত করেছেন তিনি।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় জুলাই আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত শেষে খায়রুল কবির খোকন এসব কথা বলেন।
খোকন আরও বলেন, নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি ছিল, সেটি প্রায় ৮০ শতাংশ পূরণের পথে রয়েছে বিএনপি সরকার। পৃথিবীর ইতিহাসে ৪ মাসের মধ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ঘটনা নেই। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ডসহ ইতোমধ্যে অনেক দাবী পূরণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, পার্লামেন্টের বাইরে গিয়ে তারা (জামায়াত) রাজপথে গরম দেখালেও জনগণ তাদের মানবে না। জনগণ যে কার সাথে আছে, তা ভোটের মাধ্যমে প্রমাণ করেছে। জনগণ বিএনপি ও ধানের শীষের পক্ষে রয়েছে। যারা দেশ পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি করবে এবং নন ইস্যুকে ইস্যু বানিয়ে আন্দোলন করে দেশের উন্নয়নকে ব্যাহত করবে, তাদের জনগণ জবাব দেবে এবং দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।
খায়রুল কবির বলেন, বর্তমানে দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেই, ফ্যাসিস্ট হাসিনা নেই। এখানে গণতন্ত্র, গণতান্ত্রিক পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচার বিদ্যমান রয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে, মাত্র ১ মাসের মধ্যে রামিসা হত্যার চূড়ান্ত বিচারের রায় ঘোষণা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, শহীদ তাহমিদের বাবার পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি জলিল, গোলাম কবির কামাল, খবিরুল ইসলাম বাবুল, আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ এবং জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন