প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল পদত্যাগ করেছেন। এই তথ্যটি মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
ড্রিসকলের পদত্যাগের খবরটি দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে এসেছে। মার্কিন সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একাধিক জেনারেলকে সরিয়ে দেওয়ার এবং উচ্চপদস্থ জেনারেলের সংখ্যা কমানোর বিষয়ে বিতর্কিত উদ্যোগের কারণে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল।
ড্রিসকলের চলতি বছরের শেষ নাগাদ দায়িত্ব ছাড়ার সম্ভাবনা আগে থেকেই ছিল। তবে, তার পদত্যাগের পর হোয়াইট হাউস তার কাজের প্রশংসা করেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা স্ট্রং এগেইন’ কর্মসূচির বাস্তবায়নে সেনাবাহিনী বিভাগে ড্রিসকল অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছেন।
তিনি উল্লেখ করেন, ‘ঐতিহাসিক সামরিক অভিযান পরিচালনায় নেতৃত্ব দেওয়া, সেনাবাহিনীর প্রস্তুতি ও যুদ্ধ সক্ষমতার ওপর গুরুত্ব বাড়ানো এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে আলোচনায় সহায়তা করাসহ বিভিন্ন ক্ষেত্রে ড্রিসকল গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’
আনা কেলি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কাজ করে ড্রিসকলের অবদানের ফলে মার্কিন সেনাবাহিনী আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন