ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

পরীক্ষায় প্রশ্ন কমন না পড়ায় কেন্দ্রে হামলা ও ভা'ঙচুরের অভিযোগ


পরীক্ষায় প্রশ্ন কমন না পড়ায় কেন্দ্রে হামলা ও ভা

ভোলার চরফ্যাশনে ঘটে যাওয়া এইচএসসি পরীক্ষায় প্রশ্ন কমন না পড়ার কারণে নকলের সুযোগ না পেয়ে একদল পরীক্ষার্থীর বিরুদ্ধে কেন্দ্রে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়।

শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পরীক্ষা শেষ হওয়ার পর এই ঘটনা ঘটে। চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু জানান, আইসিটি পরীক্ষায় অংশ নেওয়া ৮৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষা শেষে কেন্দ্র ত্যাগ করে।

পরীক্ষা শেষে বিকেল ১টা ১৫ মিনিটের দিকে প্রায় ২০০ পরীক্ষার্থী প্রধান ফটক সামনে জড়ো হয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেয় এবং কলেজ প্রাঙ্গণে ডিম নিক্ষেপ করে। একপর্যায়ে তারা উত্তর-পশ্চিম পাশের দুটি গেট ভেঙে কলেজে প্রবেশ করে অধ্যক্ষের কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করে, যে ঘটনায় শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতায় পরীক্ষার উত্তরপত্র নিরাপদে পোস্ট অফিসে পাঠানো হয়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আল ভূইয়া বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, পরীক্ষার্থীদের দাবি ছিল প্রশ্ন খুব কঠিন হয়েছে এবং তারা শিক্ষকদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পায়নি। এই পরীক্ষার পরে তারা জড়ো হয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে ভারী বৃষ্টিতে পাহাড়ধস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


বান্দরবানে ভারী বৃষ্টিতে পাহাড়ধস

 

শনিবার বান্দরবানে টানা অতি ভারী বৃষ্টির কারণে বড় ধরণের কোনও পাহাড় ধসের ঘটনা ঘটেনি। তবে একইদিন সকালে, সকাল ৯টার দিকে জেলা সদরের প্রধান বাস স্টেশন থেকে এক কিলোমিটার দূরে বান্দরবান-কেরানিহাট সড়কের কসাইপাড়া এলাকায় একটি বিশাল বৃক্ষ মাটিসহ উপড়ে এসে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়।

ধসে আসা মাটি রাস্তার ওপর পড়ার ফলে তাৎক্ষণিকভাবে এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে বান্দরবান থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে রাস্তা থেকে মাটিটি সরিয়ে নেয়। টুকরো টুকরো করে কেটে গাছটিকে বিদ্যুৎ লাইন থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়ে ওঠে।

এদিকে, বৃহস্পতিবার ভোরে আজিজনগরের চান্ডি এলাকায় পাহাড়ধসে নিহত হওয়া ৫ জনের পরিবারের সঙ্গে শনিবার দেখা করেছেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এছাড়া বান্দরবান-রুমা সড়ক এবং বান্দরবান-থানচি সড়কেও ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে সংযোগ সড়কে সেতু ডুবে যাওয়ার কারণে এসব এলাকার রাস্তা থেকে এখনো মাটি সরানো সম্ভব হয়নি।

অন্যদিকে, পাহাড়ি ঢলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। ফলে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন বাভি, মোকাবিলায় জোর প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন বাভি, মোকাবিলায় জোর প্রস্তুতি

শক্তিশালী টাইফুন বাভি চীনের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে আসছে। টাইফুনটির মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দেশটি। পূর্বাঞ্চলের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরানোর কার্যক্রম শুরু হয়েছে। খবর বিবিসি।

দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনটি আগামী আগামী রোববার (১২ জুলাই) সকালে ঝেজিয়াং প্রদেশের গুরুত্বপূর্ণ শহর ওয়েনঝুর কাছে আঘাত হানতে পারে। প্রায় এক হাজার কিলোমিটার বিস্তৃত বাভি চলতি সপ্তাহে চীনের দিকে ধেয়ে আসা দ্বিতীয় শক্তিশালী টাইফুন।

যদিও এটি বর্তমানে ক্যাটাগরি-১ টাইফুনে দুর্বল হয়েছে, তবে এর সঙ্গে থাকা বিপুল পরিমাণ জলীয় বাষ্পের কারণে ভারী বৃষ্টিপাত এবং বন্যার আশঙ্কা রয়েছে।

চীনের কর্তৃপক্ষ জানিয়েছে, ঝেজিয়াং ও উত্তর-পূর্ব ফুজিয়ান প্রদেশে ‘অত্যন্ত ভারী বৃষ্টিপাত’ হতে পারে। সম্ভাব্য ভয়াবহ পরিস্থিতি এড়াতে আগাম সরিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রায় এক কোটি মানুষের বসবাস ওয়েনঝু শহরে, যা টাইফুনটির সম্ভাব্য গতিপথের নিকটে অবস্থিত।

প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া বাভি প্রথমে সুপার টাইফুনে পরিণত হয়। গত সোমবার এটি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার বেগে আঘাত হানে।

এরপরে শক্তি কিছুটা কমে ঘণ্টায় ১৪৪ কিলোমিটার বেগে জাপানের রিউকিউ দ্বীপপুঞ্জের সাকিশিমা দ্বীপাঞ্চলে আঘাত হানে। এতে অন্তত পাঁচজন আহত হন এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

তারপর টাইফুনটি তাইওয়ানের উত্তরপ্রান্ত ঘেঁষে অতিক্রম করে। সরাসরি আঘাত না হানলেও ভারী বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা তৈরি হয় এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়। বর্তমানে জাপান ও তাইওয়ানে কোনো দেশের পক্ষ থেকে প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তাইওয়ানের আবহাওয়া বিভাগ সতর্ক করে জানায়, টাইফুনটির প্রভাবে কিছু এলাকায় এক মিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

প্রতিকূল আবহাওয়ার কারণে অঞ্চলজুড়ে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় বাসিন্দারা প্রয়োজনীয় পণ্য মজুত করাতে অনেক সুপারমার্কেটের তাক খালি হয়ে গেছে।

এদিকে, সপ্তাহের শুরুতে টাইফুন ‘মায়সাক’-এর তাণ্ডবে চীনের দক্ষিণাঞ্চলের বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই টাইফুনে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়। এছাড়াও বিপুলসংখ্যক গবাদিপশু মৃত্যুর ফলে কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। মায়সাকের প্রভাবে মধ্যাঞ্চলের হুবেই প্রদেশে দুটি বিরল টর্নেডোর ঘটনাও ঘটে।

টাইফুন মায়সাকের প্রভাবে চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংশি অঞ্চলে মাত্র ১২ ঘণ্টায় সর্বোচ্চ ২৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা বর্ষণে নদ-নদীর পানি দ্রুত বাড়তে থাকায় এবং কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানী নাননিংসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে অনেক মানুষ বাড়ির ছাদের ওপর আটকা পড়েছেন এবং তাদের উদ্ধারে জরুরি অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যার কারণে ডুবে যাওয়া বিভিন্ন সাপের খামার থেকে শত শত সাপ বেরিয়ে গেছে। এর মধ্যে বিষধর কোবরাও রয়েছে। ফলে বন্যাকবলিত এলাকায় মানুষের জন্য নতুন ঝুঁকি সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (১১ জুলাই) দিনব্যাপী উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রাম ও বসুরহাট বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ সমন্বয়ে পরিচালিত টাস্কফোর্স অভিযানে মাদক সেবন এবং ক্রয়-বিক্রয়ের মাধ্যমে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ঘটনাস্থলেই তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বসুরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের রামদি এলাকার সোবহান মাস্টার বাড়ির মৃত আবুল কালামের ছেলে জামাল উদ্দিন (৫০)। তাকে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া সিরাজপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের উত্তম কুমার দাসের ছেলে অরুন চন্দ্র দাস (৪৭)। তাকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০শত টাকা অর্থদন্ড করা হয়। বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের রেজু মিয়ার বাড়ির মৃত ডা.মোতাহের হোসেনের ছেলে ফখরুল হোসেনকে সাত দিনের কারাদন্ড এবং ৫০০শত টাকা অর্থদন্ড করা হয়।      

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বার্তা প্রেরক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ হাজার রানের ক্লাবে তানজিদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


১ হাজার রানের ক্লাবে তানজিদ

বাংলাদেশের ২৬তম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করেছেন ওপেনার তানজিদ হাসান। আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে, তানজিদ অসাধারণ ৮টি চার ও ৩টি ছক্কা মেরে ১০১ বলে ৯৪ রানের ইনিংস খেলেন। এই ইনিংস খেলার মাধ্যমে তিনি তাঁর ওয়ানডে ক্যারিয়ারে ১ হাজার রান পূর্ণ করেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর পূর্বে, তানজিদ ১ হাজার রান থেকে ১১৫ রান দূরে ছিলেন। সিরিজের প্রথম দুই ম্যাচে, যথাক্রমে তিনি ৮ ও ৫৭ রানের স্কোর করেছেন। ২০২৩ সালে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে যে অভিষেক হয়েছিল, তার পর থেকে এখন পর্যন্ত তানজিদ ৪০ ওয়ানডেতে ১ শতক ও ৯ অর্ধশতকের মাধ্যমে ৩৯ ইনিংসে ১০৪৪ রান করেছেন। অন্যদিকে, ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হলেন সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল, যিনি ২৪৩ ম্যাচে ৮৩৫৭ রান করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%