প্রিন্ট এর তারিখঃ ৫ই নভেম্বর, ২০২৬ইং; ০৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ১২ই সেপ্টেম্বর, ২০২৬ইং; ০৩:১৯ পি.এম
মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে মশার বিস্তাররোধে দেশজুড়ে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানেয় অং হিসেবে পিরোজপুরের মঠবড়িয়া উপজেলা প্রশাসনের পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচিতে যুক্ত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রাব্বি।
পরে উপজেলা পরিষদ চত্বর হতে প্রচারাভিযানে একটি শোভাযাত্রা বের করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেসা সুমি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কে এম হুমায়ুন কবির ও নিজামুল কবির মিরাজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
শেষে মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সেই সাথে পৌর নাগরিকদের ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"