প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইল শহরে ৭ বছর বয়সী এক শিশুকে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বিপ্লব নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত শিশুটি বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ৩০ অক্টোবর শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী বড় কালীবাড়ি মার্কেটের একটি পরিত্যক্ত স্থানে এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, ৭০ টাকার চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে বড় কালীবাড়ি মার্কেটের ওপরের ৩ তলায় নিয়ে যান অভিযুক্ত বিপ্লব। সেখানে শিশুটিকে ধর্ষণ করে ও হত্যাচেষ্টার পাশাপাশি মারধর করে মুখে আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে যান।
এরপর আহত শিশুটি ধীরে ধীরে নিচে নেমে এসে এক রিকশাচালকের কাছে সাহায্য চায়। শিশুটি তাকে বাঁচানোর আকুতি জানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করে। এ সময় শিশুটি জানায়, বিপ্লব নামের এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে গিয়ে মারধর করেছে।
পরে ওই রিকশাচালক শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। শিশুটির পরিচয় জানতে পেরে তার মায়ের কর্মস্থল ঐশ্বর্য বিউটি পার্লারে গিয়ে ছবি দেখিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে শিশুটির মা রাত্রি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান।
শিশুটির মা রাত্রি জানান, বিপ্লব নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁদের পার্লারে যাতায়াত করতেন। তিনি তাঁর মেয়েকে অনেক আদর করতেন বলেও জানান তিনি।
এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ ঘটনায় থানায় মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কি না এবং এ বিষয়ে পুলিশের বক্তব্য কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন