প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামে ২৭৬ কোটি ৭৫ লাখ টাকার ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রীসহ ছয়জনকে আদালত পাঁচ মাসের সাজা প্রদান করেছে। গতকাল রোববার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক হেলাল উদ্দিন এই আদেশ দেন।
দণ্ডিত অন্যান্য বিবাদীরা হলেন– জাবেদের স্ত্রী রুকমিনা জামান, এস এম আলমগীর চৌধুরী, খোরশেদুল আলম, হাবিব উল্লাহ ও সাফিকুল ইসলাম। অর্থঋণ আদালতের সেরেস্তাদার মো. সাইফুদ্দীন পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রোববার ব্যাংকের আইনজীবী ঋণখেলাপিদের সাজা চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ছয়জনকে পাঁচ মাসের সাজা প্রদান করে। তারা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
আদালত সূত্রে জানা যায়, সাবেক মন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের নামে আইএফআইসি ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় ২০২৫ সালে ব্যাংক আদালতে অর্থ মামলা করে। সেই মামলায় গত বছরের ১ ডিসেম্বর ২৫৮ কোটি ২১ লাখ টাকার ডিক্রি জারি করে আদালত। ৬০ দিনের মধ্যে ডিক্রির টাকা পরিশোধ না করায় পাওনা টাকা আদায়ে গত জুলাই মাসে ব্যাংক অর্থঋণ জারি মামলা করে। ঋণের বিপরীতে বন্ধকি সম্পদ না থাকায় নিলামে বিক্রি করে টাকা আদায় করা সম্ভব হয়নি। ছয় ঋণখেলাপির টাকা পরিশোধে আগ্রহ নেই দাবি করে তাদের সাজা দিতে আদালতে আবেদন করে ব্যাংক। শুনানি শেষে আদালত অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪ ধারায় তাদের প্রত্যেককে পাঁচ মাসের সাজা প্রদান করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন