প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পূর্ব ইন্দোনেশিয়াতে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের কারণে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে পৌঁছেছে। এই ভূমিকম্পে আরও ১৩০ জন গুরুতরভাবে আহত হয়েছেন। ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দুর্গম হয়ে পড়া এলাকাগুলোতে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।
শনিবার ১৫ আগস্টে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে পূর্ব ইন্দোনেশিয়ার এক বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর ও স্থানীয় অবকাঠামো ধসে যাওয়ার ফলস্বরূপ প্রায় ৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। অনেক বাসিন্দা গুরুতরভাবে আহত হয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, সিক্কা অঞ্চল থেকেই ৩৩০০-এর অধিক মানুষ নিরাপদ আশ্রয় অথবা স্থানীয় একটি স্টেডিয়ামে অবস্থান করছেন। ২০২২ সালে পশ্চিম জাভায় ভয়াবহ ভূমিকম্পের পর এটিই দেশটির সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প।
দেশটির মন্ত্রিপরিষদ সচিব টেডি ইন্দ্র বিজয়া জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার এবং ত্রাণ তৎপরতায় সহায়তার জন্য ৩৫০০-এরও বেশি সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী তাঁবু, খাদ্য, সুপেয় পানি, তোশক, কম্বল, জেনারেটর এবং স্বাস্থ্যবিধি সামগ্রী পাঠানো হচ্ছে বিএনপিবির তরফ থেকে।
ভূমিকম্পের কারণে মাউমেরে একটি গুরুত্বপূর্ণ বন্দরের ছাদ এবং দেয়াল ধসে যাওয়ার ফলে সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, মূল ভূমিকম্পের পর এলাকায় প্রায় ১০০০টি আফটারশক রেকর্ড করা হয়েছে।
ঘন ঘন পরবর্তী কম্পনের আশঙ্কায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার, বাস্তুচ্যুতদের সহায়তা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য স্থানীয় কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন