প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান। আজ মঙ্গলবার বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের পরিচালকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে উপাচার্য এফ এম সিদ্দিকী বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘকালীন ঐতিহাসিক, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতীম সম্পর্কের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সংহতি ও সহযোগিতার ঐতিহ্য তুলে ধরেন।
এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত বিএমইউতে ফিলিস্তিনি মেডিক্যাল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়ে উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। উপাচার্য জবাবে ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের জনগণের অকৃত্রিম ভালোবাসা ও সংহতির কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, "ফিলিস্তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে আমরা আন্তরিকভাবে আগ্রহী।" বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ভর্তি নীতিমালা ও নির্ধারিত যোগ্যতার আওতায় ফিলিস্তিনি মেডিক্যাল শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেলে তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি চিকিৎসাশিক্ষা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিএমইউ’র বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা অনুবিভাগ) শবনম মোস্তারী উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন