০১:৫৫ এম
পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধঘোষিত যুবলীগের নেতা রিপন সরকারকে (৪০) থানা থেকে মুক্ত করিয়ে নিয়েছেন গ্রামবাসী। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
রিপন উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের (পাটুলিপাড়া) ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি এবং তিনি ওই গ্রামের হাবিবুর সরকারের সন্তান।
স্থানীয় সূত্র ও পুলিশ থেকে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে ভাঙ্গুড়া থানা পুলিশ সন্দেহভাজন হিসেবে পাটুলিপাড়া গ্রাম থেকে রিপনকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর গ্রামের ৩ শতাধিক লোক থানার সামনে গিয়ে রিপনকে মুক্ত করার দাবিতে বিক্ষোভ করে। এসময় পুলিশ বিক্ষোভকারীদের থানার সামনে থেকে সরিয়ে দিতে চেষ্টা করে।
আরও পড়ুন: গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
এক পর্যায়ে বিক্ষোভকারীদের শীর্ষ কয়েকজনের সঙ্গে নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে আলোচনা শুরু হয়। পরে রিপন সরকারকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
গ্রামের একটি সূত্র জানায়, টেবুনিয়া-বাঘাবাড়ী সড়কের ভাঙ্গুড়া উপজেলার পাটুলিপাড়া গ্রামে একটি ক্ষুদ্র বাজার রয়েছে। ঐ বাজারে ইউনুস সরকার নামের একজনের ঘর ভেঙে মাছের বাজার স্থাপন করে গ্রামের বাসিন্দা।
এ ঘটনার জন্য ইউনুস সরকার আদালতে রিপনসহ গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। রিপন সরকারের আটকের সাথে এই ঘটনার সম্পর্ক থাকতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, নিরপরাধ মানুষকে আটক করা তারা মেনে নিতে পারেননি। তাই দলমত নির্বিশেষে সবাই গ্রামে এসে বিক্ষোভে অংশ নেন। ফলে পুলিশ তাকে মুক্ত করতে বাধ্য হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাট সড়কে ভ'য়া'ব'হ সড়ক দু*র্ঘ'ট'না!
ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আজম বলেন, সন্দেহভাজন হিসেবে রিপন সরকারকে আটক করা হয়েছিল এবং পরে তাকে গ্রামবাসীর জিম্মায় মুক্ত করে দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন