প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুপুরিরপাড় গ্রামে পুকুরের মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় আক্তার হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের কালা মিয়ার ছেলে।
রোববার দিবাগত রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে একজনকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজমান গণি।
নিহতের পরিবার জানায়, আক্তার হোসেন ও জাহাঙ্গীর বাড়ির পাশের পুকুর থেকে মাছ ধরার জন্য মেশিন দিয়ে পানি সেচ দিচ্ছিলেন। রাত প্রায় সাড়ে ১২টার দিকে প্রতিবেশী আবদুল হালিম এসে মাছ ধরতে নিষেধ করেন। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে উপস্থিত বাড়ির নারীরা আক্তার ও জাহাঙ্গীরকে বাড়িতে নিয়ে আসার সময় আবদুল হালিমের ছেলে এবং অন্যরা তাদের ওপর হামলা চালায়, ফলে আক্তার হোসেন ও জাহাঙ্গীর আহত হন।
আহত আক্তারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ ঘটনায় জাহাঙ্গীর আলমও আহত হয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজমান গণি জানান, পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিলেট থেকে একজনকে আটক করা হয়েছে।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন