প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের শ্রীপুরের একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়েছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। এই সময় তিনি স্বাস্থ্যকেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। তবে বাইরে কিছু স্বাস্থ্যকর্মীকে গল্প করতে দেখা যায় এই সংসদ সদস্যের উপস্থিতিতে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে স্বাস্থ্যকেন্দ্রে তার উপস্থিতির খবর শুনে ছুটে আসেন ওই ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক হাসান আল মামুন। তিনি উপস্থিত থাকলেও তার কাছে চাবি ছিল না। পরে এমপি কাঁটাতারের বেড়া সরিয়ে তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম মন্তব্য করেন, স্বাস্থ্যকেন্দ্রে কোনো চিকিৎসক বা মেডিক্যাল অফিসারকে পাওয়া যায়নি। মরিচাধরা গেট দেখে তার মনে হয়েছে, তালা অনেক বছর আগে লাগানো হয়েছে। তিনি বলেন, “আমি অনেক সময় অপেক্ষা করে এক পাশের দেয়াল টপকে কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করি।”
তিনি আরও বলেন, “এখানে কোনো স্বাস্থ্যকর্মী নেই, চিকিৎসক নেই, মেডিক্যাল অফিসারও নেই। কয়েকজন কর্মচারীকে ভেতরে বসে গল্প ও আড্ডা দিতে দেখা গেছে। এলাকাটি একটি প্রত্যন্ত অঞ্চল। এখানকার মানুষের স্বাস্থ্যসেবা পাওয়া জরুরি। উপজেলা ও জেলা শহরে গিয়ে চিকিৎসাসেবা নেওয়াও তাদের জন্য কষ্টসাধ্য। স্বাস্থ্যকেন্দ্রটি চালুর বিষয়ে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
গাজীপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক হাসান আল মামুন বলেন, “তাড়াহুড়া করে আসায় ভুলে চাবি নিয়ে আসতে পারেননি।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আপেল মাহমুদ জানান, “স্বাস্থ্যকেন্দ্রের পাঁচটি পদের বিপরীতে বর্তমানে একজনও কর্মরত নেই। কয়েকজন মাঠকর্মী মাঠে যাওয়ার আগে সেখানে মিটিং করেন। হঠাৎ এমপি সেখানে যাওয়ার কারণে এমন পরিস্থিতি হয়েছে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন