প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান জানিয়েছেন, জনগণের অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন ৫ ধাপে সম্পন্ন হবে। তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্বাচন সম্পন্ন হবে।
সচিবালয়ে রবিবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান তিনি। সভায় কর্মকর্তাদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে বিষয়গুলোর আলোচনা হয়।
এদিকে, ড. মঈন খান বলেন, বিগত সরকার নির্বাচন সুষ্ঠুভাবে দেয়নি। তিনি আরও বলেন, বিএনপি সরকার প্রতিটি স্তরে সঠিকভাবে নির্বাচন দেয়ার নিশ্চয়তা প্রদান করবে। আওয়ামী লীগ সরকার ধনিকশ্রেণির সেবা করেছে, কিন্তু বিএনপি দৃঢ়তার সঙ্গে বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে।
দুর্নীতি প্রতিরোধের বিষয়ে তিনি কঠোর বার্তা দেন। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন যদি কোনো দুর্নীতির তথ্য থাকে, তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই বিষয়ে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকেও সহযোগিতা ও উদ্যোগ গ্রহণ করা হবে।
রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী উল্লেখ করেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং আইনের নীতি ও সুশাসনের উপর চাপ দেয়। দেশের জন্য সত্যিকার অর্থে একটি টেকসই গণতান্ত্রিক পদ্ধতির পুনঃপ্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন