প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহ জেলার প্রেসক্লাব কোটচাঁদপুরের দুই সাবেক সভাপতি, মরহুম শেখ নজরুল ইসলাম এবং মরহুম খন্দকার শামসুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্মরণসভাটি সোমবার বিকেল ৫টায় প্রেসক্লাব কোটচাঁদপুরের কার্যালয়ে আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাব কোটচাঁদপুরের সভাপতি কাজী মৃদুল। সাধারণ সম্পাদক আলমগীর খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বক্তারা স্মরণসভায় মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের কর্মময় জীবন এবং সাংবাদিকতায় তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তাদের মতে, তাঁদের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তাঁরা এলাকার বিভিন্ন সমস্যা, মানুষের কথা এবং সমাজের অসংগতি তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের মৃত্যু স্থানীয় সাংবাদিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কোটচাঁদপুরের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক খাইরুল হোসেন সাথী, সিনিয়র সাংবাদিক কামাল হাওলাদার, শাহ জামান, জাকির হোসেন, রফিক মণ্ডল, সজীব আহমেদ বকুল, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার আব্দুল্লাহ বাশার, জাহাঙ্গীর আলম, বিএম ওয়াদুদ, সুব্রত কুমারসহ স্থানীয় সাংবাদিকরা।
পরে মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাসপাতাল মসজিদের ইমাম আব্দুল্লাহ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন