প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে এসে থাইল্যান্ডে আশ্রয় নেওয়া তিন বাংলাদেশি আজ বৃহস্পতিবার দেশে ফিরবেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিকেল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিন বাংলাদেশির নাম হলো—মো. সাইদুর রহমান, রবিউল এবং মো. সোহেল রানা।
ভুক্তভোগী ও তাঁদের পরিবারের অভিযোগের ভিত্তিতে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করে অনির্বাণ সারভাইভর ভয়েস ফাউন্ডেশন। এ লক্ষ্যে, গত ২৪ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে প্রয়োজনীয় সহায়তা চেয়ে আবেদন করে সংগঠনটি।
আবেদনের প্রেক্ষিতে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. সাইদুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে বাংলাদেশ দূতাবাস, ব্যাঙ্ককের প্রথম সচিবকে (শ্রম) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, থাইল্যান্ডের মায়ে সট ইমিগ্রেশনের রেফারেল মেকানিজমের অধীনে সেফ হোমে অবস্থানরত আট বাংলাদেশিকে মুক্ত করে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তাঁদের মধ্যে তিনজন আগামীকাল দেশে ফিরছেন। বাকিরা দেশে ফেরার আইনি প্রক্রিয়ায় রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন