প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৫ দিনব্যাপী গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক সহ মোট ১৩০ জন গবেষক অংশগ্রহণ করছেন।
রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় হাবিপ্রবির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ কর্মশালার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।
উদ্বোধনী বক্তব্যের সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, ‘গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি। গবেষণাই জ্ঞান, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের মূল চালিকা শক্তি। মানসম্মত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি হয় এবং উদ্ভাবনের পথ উন্মোচিত হয়।’
তিনি আরও বলেন, বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা গবেষণার অগ্রগতি মূল্যায়নে, অভিজ্ঞতা বিনিময়ে, নতুন ধারণার বিকাশে এবং ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ভাইস-চ্যান্সেলর আশা প্রকাশ করেন যে, গবেষকদের সৃজনশীলতা, নিষ্ঠা ও পরিশ্রম হাবিপ্রবিকে একটি অগ্রসরমান গবেষণামূলক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করবে। তিনি গবেষকদের নিয়মিত গবেষণা প্রবন্ধ প্রকাশের, নতুন গবেষণা প্রস্তাবনা তৈরি এবং গবেষণার সমাজের সঙ্গে সংযোগ আরও শক্তিশালী করার আহ্বান জানান।
আইআরটির পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এই কর্মশালায় ২০২৪-২০২৫ অর্থবছরে সম্পন্ন হওয়া ইন্ডিপেনডেন্ট গবেষণা প্রকল্প এবং ২০২২-২০২৩ অর্থবছরের সমাপ্ত কোলাবরেটিভ গবেষণা প্রকল্পগুলোর চূড়ান্ত ফলাফল উপস্থাপন করা হয়।
এছাড়া, ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরের চলমান কোলাবরেটিভ গবেষণা প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি ও গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। কর্মশালায় আইআরটির বার্ষিক গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন এবং ফিসারিজ অনুষদের চারটি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরটির উপপরিচালক মো. শাহজাহান মন্ডল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন