প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী ১৩ জুলাই বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে বরিশালের বিভাগীয় প্রশাসনসহ দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
তারেক রহমানের বরিশাল জেলায় আগমন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রস্তুতি সভা করেছে বিভাগীয় ও জেলা প্রশাসন।
সভায় বরিশালের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বরিশাল সিটি করপোরেশন, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি গৌরনদী এবং বরিশাল সদরে বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন। তার আগমনকে ঘিরে শতভাগ প্রস্তুতি নেয়া হয়েছে। এসময় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে সুন্দর করতে সকলের প্রতি আহ্বান জানান বিভাগীয় কমিশনার।
সভা থেকে জানা গেছে, ১৩ জুলাই সকাল সাড়ে ৬টায় নিজ বাসা থেকে প্রধানমন্ত্রী বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন। এজন্য সকাল সাড়ে ১০টায় তিনি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে খননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন।
অন্যদিকে, সকাল সাড়ে ১১টায় তিনি বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন। পরে তিনি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগদান করবেন।
আয়োজিত সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা প্রশাসক মামুন খন্দকার, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার ও জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শহীনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল আগমন নিয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, তারেক রহমান বিএনপি’র চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী। তার এই আগমন উপলক্ষে আমাদের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের সীমা নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা বরিশালবাসী প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন