প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীর লালপোল বেদে পল্লীতে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ লিটার চোলাইমদ, মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৫২ হাজার ৬০০ টাকা ও টাকা গণনার মেশিনসহ ১৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ফেনী মডেল থানাধীন ০৬ নং কালিদহ ইউনিয়নের লালপোল বেদে পল্লীতে এই অভিযান পরিচালনা করা হয়।
ফেনীর পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী কমিশনার (ভূমি), ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল। অভিযানে প্রায় ১০০ জন অফিসার ও ফোর্স অংশ নেন।
অভিযানে মাদক কারবারি সোহেলের বসতঘর ও অফিস কক্ষ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ বান্ডেল ফয়েল পেপার, ৩০ লিটার চোলাইমদ, মাদক বিক্রির নগদ ১৭,৫২,৬০০ টাকা ও টাকা গণনা করার মেশিন উদ্ধার করা হয়। এ সময় সর্বমোট ১৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ফেনী মডেল থানা এলাকার প্রত্যেক মাদক স্পটে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন