ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং
২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য

শিক্ষার্থীদের একটি করে গাছ লাগানোর আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর


শিক্ষার্থীদের একটি করে গাছ লাগানোর আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সোমবার সকালে রাজধানীর মিরপুরে আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়, মিরপুর আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

তিনি রাজধানীর শিক্ষার্থীদের আহ্বান জানান, নিজ নিজ বাসা, ছাদ অথবা রাস্তার পাশে অন্তত একটি করে গাছ লাগাতে। প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই’। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে কাজ চলছে।

এ সময় তিনি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। আমিনুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা প্রত্যেকে তোমাদের আব্বু-আম্মুকে বলবে, বাসায়, ছাদে, রাস্তার পাশে—যেখানে সুযোগ আছে, একটি করে গাছ লাগাতে।’ তিনি আরও যোগ করেন, ‘একটি গাছ লাগানোর দায়িত্ব তোমাদের নিতে হবে।’

আরও পড়ুন: কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যে পাঁচ হাজার গাছের চারা আনার পরিকল্পনা করা হয়েছে। এসব চারা বিভিন্ন স্কুলে বিতরণ করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্রেণিশিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে চারা দেওয়া হবে। শিক্ষার্থীরা যেন বাড়ি বা আশপাশের উপযুক্ত স্থানে সেই গাছ লাগায়, তার জন্যও উৎসাহিত করা হবে।

তিনি বলেন, ‘গাছ মানুষকে অক্সিজেন দেয়, ছায়া দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন।’

প্রতিমন্ত্রী যোগ করেন, ‘সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার ধারাবাহিকতায় পল্লবী এলাকার স্কুল-কলেজগুলোতেও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।’ তিনি শিক্ষার্থীদের শুধু বিদ্যালয়ে নয়, নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আমিনুল হক শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। তিনি কয়েকজন শিক্ষার্থীর নিজের হাতে হাত ধুয়ে দেন এবং পরে তাদের মধ্যে চকলেট বিতরণ করেন।

আরও পড়ুন: উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশের ওপর হামলা, ৭ পুলিশ আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

ভারতের তামিলনাড়ুতে কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় একটি বড় ধরনের ঋণ মওকুফের ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ পুরোপুরি মওকুফ করা হবে। এছাড়াও, ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণে সর্বাধিক ৭৫ হাজার রুপি ছাড় দেওয়া হবে। এবিষয়ে খবর প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় নির্বাচনের ১০০ দিন পূর্তি উপলক্ষে কৃষকদের ঋণ মওকুফের বিষয়টি ঘোষণা করেন। এ ঘোষণাকে রাজ্যটির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।

বিধানসভায় বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, আর্থিক সীমাবদ্ধতার মধ্যে থাকলেও রাজ্য সরকার কৃষকদের জন্য অতিরিক্ত ৯৫৩ কোটি ৬ লাখ রুপি সহায়তা দেবে।

বিজয় জানান, মে মাসে দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যে তামিলনাড়ু সরকার ৫০ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। পরে এই সুবিধা বাড়িয়ে ৭৫ হাজার রুপি পর্যন্ত ঋণ পুরোপুরি মওকুফ এবং ৭৫ হাজার রুপি ছাড়ানোর ক্ষেত্রে ৩৫ হাজার রুপি পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। পিটিআইয়ের তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্তে ১৪ লাখ ৪৪ হাজারের বেশি কৃষক উপকৃত হয়েছেন।

মুখ্যমন্ত্রীর ঘোষণার অনুযায়ী, এখন থেকে সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণের ১০০ শতাংশ মওকুফ করা হবে। ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বাধিক ৭৫ হাজার রুপি এবং ১ লাখ রুপি ছাড়ানোর ক্ষেত্রে সর্বাধিক ৩৫ হাজার রুপি মওকুফ দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈছাআর মাহদীসহ ৩ নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


বৈছাআর মাহদীসহ ৩ নেতা আটক

হবিগঞ্জে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হলে তাদের আটক করা হয়।

জানা গেছে, শনিবার ডাকলেটে লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিতে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে ছাত্র-জনতা দুপুর থেকে জড়ো হতে শুরু করেন। আসরের নামাজের পর মাত্র কিছুক্ষণ আগে মিছিল বের করার প্রস্তুতিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করে। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক গণমাধ্যমকে বলেন, "বিক্ষোভকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে।" তবে আটক তিনজনের বিরুদ্ধে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো মামলার তথ্য জানায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ডেঙ্গুতে স্কুলশিক্ষকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


মুন্সীগঞ্জে ডেঙ্গুতে স্কুলশিক্ষকের মৃত্যু

মুন্সীগঞ্জ সদরের বিনোদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪ বছর বয়সী রফিকুল ইসলাম রুবেল নামে এক স্কুলশিক্ষক মৃত্যুবরণ করেছেন।

রোববার (১৬ আগস্ট) মধ্যরাতে, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রফিকুল ইসলাম রুবেল ছিলেন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তিনি মাদারীপুর জেলার সেলিম মোল্লার পুত্র। পরিবারে তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে।

স্বজনরা জানান, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে রুবেলকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

সোমবার (১৭ আগস্ট) বাদ জোহর জানাজার পর স্থানীয় কবরস্থানে শিক্ষক রফিকুল ইসলাম রুবেলের দাফন কার্যক্রম সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামাজিক অবক্ষয় রুখতে পঞ্চগড়ের শিক্ষার্থীদের লাল কার্ড দেখিয়ে শপথ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


সামাজিক অবক্ষয় রুখতে পঞ্চগড়ের শিক্ষার্থীদের লাল কার্ড দেখিয়ে শপথ

দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কয়েকশত স্কুল পড়ুয়া শিক্ষার্থী একযোগে কিশোর অপরাধ, মাদক এবং স্মার্টফোন আসক্তিকে লাল কার্ড দেখিয়ে প্রতিবাদ জানান।

আজ সোমবার, উপজেলার নৃপেন্দ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টিফিনের টাকায় পরিচালিত এক স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এই আয়োজন করে। বিদ্যালয় প্রাঙ্গণে কিশোর অপরাধ ও মাদকবিরোধী একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেইসাথে শাপথ অনুষ্ঠানের আয়োজনও করে সংগঠনটি।

এরপর, ব্যতিক্রমী এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, জেলা স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক ওয়াসিম আকরাম ও আরও অনেকে।

লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেল বলেন, টিফিনের টাকা সাশ্রয় করে সঞ্চালিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে নানা সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিন মন্তব্য করেছেন যে, শিক্ষকরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করছেন। তিনি লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগকে সামাজিক অবক্ষয়ের রোধে একটি সুন্দর উদ্যোগ বলে মনে করেন। তিনি আরও বলেন, যদি সবাই সচেতন হয় এবং নিজেদের অবস্থান থেকে সচেতনতা তৈরি করে তাহলে নতুন প্রজন্ম মাদক, অপরাধসহ সামাজিক অবক্ষয় ও অভিশপ্ত জীবন থেকে দূরে থাকবে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বাসসকে বলেন, শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে, এটি একটি প্রশংসনীয় বিষয়।

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থী তথা নতুন প্রজন্ম সকল সামাজিক অবক্ষয় ও অপরাধ থেকে বিরত থাকুক। সবাইকে এভাবেই এগিয়ে আসতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%