ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ভিএআরে বাতিল মিসরের দ্বিতীয় গোল


ভিএআরে বাতিল মিসরের দ্বিতীয় গোল

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে মিসর গোল করেছে। কিন্তু ভিএআর যাচাইয়ের পর রেফারি গোলটি বাতিল করে দিয়েছেন। বিল্ড আপের সময় লিসান্দ্রো মার্তিনেজকে করা ফাউলের জন্য গোলটি বাতিল হয়েছে। এর পর থেকে সালাহরা ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

বিস্তারিত আসছে..

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক: বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিসরের লিড পেল মোস্তাফা জিকোর গোলে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


মিসরের লিড পেল মোস্তাফা জিকোর গোলে

ভিএআর যাচাইয়ের বাতিল হওয়ার পর মোস্তাফা জিকো আবারও মিসরের হয়ে গোল করলেন। আর্জেন্টিনা অলআউট অ্যাটাকে চলে গিয়েছিল। ট্রানজিশনে উঠে এসে জিকো দারুণভাবে গোলটি করলেন। ম্যাচের ৬৭ মিনিটে এল এই গোল এবং এতে সালাহরা ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

আক্রমণের সূচনা করেন মোহাম্মদ সালাহ। তিনি ডান প্রান্তে বলটি দুর্দান্ত খেলতে থাকা হাইসেম হাসানের কাছে বাড়িয়ে দেন। হাসান নিচু ক্রসে বলটি বক্সের মাঝখানে বাড়িয়ে দেন, যেখানে কোনো মার্কিং ছাড়াই থাকা জিকো সহজেই একটি শটে বলটি জালে পাঠান।

এর আগে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে মোস্তাফা জিকো গোল করেছিলেন। তবে ভিএআর যাচাইয়ের পর রেফারির সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়। বিল্ড আপে লিসান্দ্রো মার্তিনেজকে করা ফাউলের কারণে গোলটি বাতিল হয়। শিরোপাধারী আর্জেন্টিনা এখন ভয়ংকর চাপের মধ্যে রয়েছে। তারা ইতোমধ্যে দুই গোলে পিছিয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা

ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন

নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্য নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার নগর ভবন অডিটোরিয়ামে আয়োজন করা এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই নতুন অ্যাপটির মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত যেকোনো অভিযোগ সরাসরি জানাতে পারবেন। একইসঙ্গে অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর অ্যাপে লাইভ ট্র্যাক বা পর্যবেক্ষণ করার সুযোগও পাবেন।

এছাড়া, অভিযোগের বিপরীতে গৃহীত পদক্ষেপের উপর নাগরিকরা তাদের সন্তুষ্টির প্রতিক্রিয়াও জানাতে পারবেন। সেবাটি লাভ করতে গুগল প্লে-স্টোর থেকে ‘ক্লিন কেয়ার’ অ্যাপটি ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে সাইন-ইন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির গোলে সমতায় ফিরলো আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


মেসির গোলে সমতায় ফিরলো আর্জেন্টিনা

পেনাল্টি মিসের পর মেসির একটি গোলের মাধ্যমে আর্জেন্টিনা মিসরের বিপক্ষে সমতায় ফিরলো। ম্যাচের ৮৩ মিনিটে, তিনি দারুণ এক শটের মাধ্যমে গোল করেন। এর আগে, প্রথম গোলটি করেন ক্রিস্টিয়ান রোমেরো। দুই গোলে পিছিয়ে পড়ার পর, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে।

আক্রমণ গড়ার সময়, লাওতারো মার্তিনেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বলটি বদলি খেলোয়াড় গনসালো মন্তিয়েলের গায়ে লেগে চলে আসে মেসির সামনে। সুযোগ পেয়ে শট নেন তিনি। মিসরের গোলরক্ষক মোস্তাফা শোবাইর বলটি হাত ছোঁয়াতে পারলেও, তা পুরোপুরি ঠেকাতে পারেননি। বলটি ক্রসবারের নিচের অংশে লেগে জালে গিয়ে পড়ে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছে—পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের এনামুল হকের ছেলে তৌহিদুল ইসলাম (৩৫) এবং পশ্চিম বীরনগর গ্রামের সাগর সিং এর স্ত্রী অঞ্জনা রানী (২৫)।

এহেন ঘটনায় আহত ৫ জনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন—পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের কুমার সিং এর স্ত্রী বাসন্তী রানী (৪৫), নীরাকান্ত সিং এর স্ত্রী শেফালী রানী (৪৫), জতিন সিং এর কেশোমনি (৪০) এবং নিখিল সিং এর শান্তনা রানী (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাঁচবিবির বীরনগর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা জয়পুরহাট শহরের দিকে আসছিল। পথে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এ ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক তৌহিদ ও এক নারী যাত্রী নিহত হন। একই সময় অটোরিকশায় থাকা অন্য যাত্রীরা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটকে করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%