প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগ থেকে আরও তিন নেতা পদত্যাগ করেছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে কাশিয়ানী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসে তারা এ ঘোষণা দেন। পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. বদরুল ইসলাম এবং সদস্য মো. নয়ন মোল্লা। সংবাদ সম্মেলনে মো. শফিকুল ইসলাম বলেন, আমি রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। শারীরিক অসুস্থতার কারণে আমি স্বেচ্ছায় দলে এবং দলীয় পদ থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আমি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হব না। একই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. বদরুল ইসলাম ও মো. নয়ন মোল্লা জানিয়েছেন, শারীরিক অসুস্থতা এবং ব্যবসায়িক ব্যস্ততার কারণে তারা দীর্ঘদিন ধরে দলের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত হননি। তাই তারা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগ এবং দলীয় পদ থেকে পদত্যাগ করছেন। সংবাদ সম্মেলনে তারা জানান, এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার তাদের কোন ইচ্ছা নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন