প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সভাটি বুধবার (২৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজন করা হয়, যেখানে বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা নিয়ে আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, এবি পার্টির আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল, সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আলেম-ওলামা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা উল্লেখ করেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, সাম্য, সহমর্মিতা, মানবিকতা ও শান্তির অনন্য উদাহরণ। মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করলে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।
তারা আরও বলেন, বর্তমান সময়ে সমাজে বিভেদ, হিংসা, বিদ্বেষ ও নৈতিক অবক্ষয় দূর করতে মহানবী (সা.)-এর শিক্ষা অনুসরণের কোনো বিকল্প নেই। মহানবী (সা.)-এর প্রদর্শিত ক্ষমা, সহনশীলতা, অসহায়ের প্রতি সহমর্মিতা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আদর্শকে জীবনে ধারণ করার প্রয়োজনীয়তা রয়েছে।
আলোচনা সভায় মহানবী (সা.)-এর ওপর দরুদ ও সালাম পাঠ করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন