প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দারিদ্র্য ও বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম করে এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়া ১০৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে ঢাকা আহ্ছানিয়া মিশনের (ডাম) শিক্ষা সেক্টর। এই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে নিয়ে যেতে ভর্তি, বিনা বেতনে পড়াশোনা অব্যাহত রাখা এবং প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ মঙ্গলবার রাজধানীর পল্লবীতে আহ্ছানিয়া মিশন কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ক্রেস্ট এবং অভিনন্দনপত্র প্রদান করা হয়।
ডাম সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক (নিবন্ধন ও অডিট) ও যুগ্ম সচিব ব্যারিস্টার খলিলুর রহমান খান, ডামের সহসভাপতি অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, সহসভাপতি (কর্মসূচি) ড. এস এম খলিলুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারজানা শারমিন প্রমুখ।
অনুষ্ঠানে ব্যারিস্টার খলিলুর রহমান খান মন্তব্য করেন, "সুযোগ ও সহযোগিতা পেলে সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরাও ভালো ফল করতে পারে, আজকের শিক্ষার্থীরা তার প্রমাণ। আগামী দিনে তাদের অনেকেই নেতৃত্বের আসনে আসবে। তাই সবার উচিত তাদের পাশে দাঁড়ানো।"
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রহমান উল্লেখ করেন, "সুযোগ পেলে সব শিক্ষার্থীই নিজেদের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে পারে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারা জীবনের পরবর্তী ধাপগুলোতেও সফলতার সঙ্গে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।"
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডামের নির্বাহী পরিচালক (কর্মসূচি) কেএম জাহিদুজ্জামান। কাপ-আপ প্রকল্পের আওতায় এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য ও সংবর্ধনার প্রেক্ষাপট তুলে ধরেন ডামের শিক্ষা সেক্টরের যুগ্ম পরিচালক ও প্রকল্পটির পরিচালক মো. মনিরুজ্জামান। এ ছাড়া বক্তব্য দেন আহ্ছানিয়া মিশন কলেজের অধ্যক্ষ মো. মফিজউদ্দিন, কাপ-আপ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।
দাতা সংস্থা কিং আবদুল্লাহ হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত কাপ-আপ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে পড়াশোনার সুযোগ পেয়েছে। পরবর্তী সময়ে ডামের শিক্ষা সেক্টর ও প্রকল্পের সহযোগিতায় মিরপুর, মোহাম্মদপুর ও সৈয়দপুরের ১০৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে। তাদের পাসের হার ৮৮ শতাংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন