প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা জেলায় ৫৬টি মাদকবিরোধী অভিযানের মাধ্যমে ১৩ জন শীর্ষ মাদক কারবারিসহ মোট ৭৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয় থেকে প্রকাশিত একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। অভিযানে ১০ হাজার ৮৮ পিস ইয়াবা এবং ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জন শীর্ষ মাদক কারবারি, ৯ জন মাদক সেবনকারী এবং অন্যান্য মাদক মামলায় ৫৩ জন রয়েছে।
জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের (পিপিএম) নির্দেশনায় জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে মাদক কারবারি, সরবরাহকারী এবং মাদকসেবীদের বিরুদ্ধে একযোগে অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ১০ হাজার ৮৮ পিস ইয়াবা ও ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং আসামিদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) গণমাধ্যমকে জানান, ‘মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জেলা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরো জোরদারভাবে অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন