প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আব্দুল মইন, মো. মাহাবুব হোসেন, মো. এনামুল হক, রোকসানা বেগম, মোহাম্মদ জামাল উদ্দিন, মো. আবুল কালামসহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে অর্জুন, আম্রপালি, মেহগনি, হরীতকীসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এসময় বক্তারা বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করতে গিয়ে বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং মানুষের জীবন, জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ অস্তিত্ব নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল কবির তার বক্তব্যে বলেন, “পরিবেশ সংরক্ষণে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এবং একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গঠনে সহায়তা করে। প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে বিদ্যালয়ের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিচর্যার বিষয়ে সচেতনতা গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য। বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ ও মনোরম করে তুলতে ভবিষ্যতে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম অব্যাহত থাকবে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন