ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

উচ্চশিক্ষার রূপান্তরের মূল চালিকাশক্তি হবেন প্রশিক্ষিত শিক্ষকরা: ইউজিসি সদস্য


উচ্চশিক্ষার রূপান্তরের মূল চালিকাশক্তি হবেন প্রশিক্ষিত শিক্ষকরা: ইউজিসি সদস্য

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেছেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার রূপান্তরে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (২৪ জুন) কক্সবাজারে আয়োজিত ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

হিট প্রজেক্টের আওতাধীন টিচার্স ট্রেনিং, গ্র্যাজুয়েট এমপ্লয়বিলিটি এবং স্কিল ডেভেলপমেন্ট সাব-কম্পোনেন্টের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর মামুন জানায়, সরকারের উচ্চশিক্ষা রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে ইউজিসি এই উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং যুগোপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব হবে।

আরও পড়ুন: পুলিশ সদর দপ্তরে সংযুক্ত হলেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির

বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আগামী তিন বছরে ২ হাজার ৫০০ নবীন এবং ২ হাজার ৫০০ জ্যেষ্ঠ শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে তিনি জানান।

অধ্যাপক মামুন বলেন, জ্ঞানভিত্তিক, দক্ষতাকেন্দ্রিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলা বর্তমান সরকারের অঙ্গীকার।

এই প্রশিক্ষণ কর্মসূচি সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

তিনি আরো বলেন, ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ১৫ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হচ্ছে। এই মাস্টার ট্রেইনাররা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় একটি পুল গঠনে নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন: সুইটি এখনও জেলে আছে, ২ মাস পর বাড়ি ফিরবে; দাবি মায়ের

অনুষ্ঠানে হিট প্রকল্পের ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিংয়ের ডিন প্রফেসর ড. লায়লা নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


বালিয়াকান্দিতে পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
 
 
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদুল শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
 
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের করচাঁদপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 
নিহত রাশিদুল শেখ করচাঁদপুর গ্রামের মো. রফিক শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একই গ্রামের মোস্তফা শেখের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পানির মোটর খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন রাশিদুল। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. রোকনুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই রাশিদুলের মৃত্যু হয়েছে।
 
স্থানীয় বাসিন্দারা জানান, রাশিদুল দীর্ঘদিন ধরে ওই বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
এ বিষয়ে বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ, আব্দুর রব তালুকদার জানান, ঘটনাটি আমরা জানতে পেরে আইনগত প্রক্রিয়া শুরু করেছি এবং এটা চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির (জবিআস) উদ্যোগে এই উৎসবটি আয়োজন করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে ঢাকার জজ কোর্ট এলাকার স্টার হোটেলে অনুষ্ঠিত হয়।

জবিআসের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি এই আয়োজনের আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন। ফল উৎসবের প্রশংসা করে উপস্থিত নবীন আইনজীবীসহ সবাইকে শুভেচ্ছা জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি নবীন আইনজীবীদের বিভিন্ন আইনি পরামর্শ দেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন (পলাশ)-এর সার্বিক তত্ত্বাবধানে উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জবিআস-এর কোষাধ্যক্ষ জনাব আব্দুল্লাহ আল-আরিফ।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলী, ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি, ক্রীড়া সম্পাদক সোহেল খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলসহ সংগঠনটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

হরেক রকমের দেশীয় ফলের সমাহারে মুখরিত এই আয়োজন আইনজীবীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ ও সৌহার্দ্যের আবহ তৈরি করে। বক্তারা জবিআসের এমন ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী আয়োজনের প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসা শিক্ষকদের বেতন নিয়ে সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


মাদরাসা শিক্ষকদের বেতন নিয়ে সুখবর

মাদরাসা শিক্ষকদের বেতন নিয়ে একটি সুখবর এসেছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে যেসব সমস্যা তৈরি হয়েছে, সেগুলি সত্ত্বেও মাদরাসা শিক্ষকরা জুলাই মাসে মে মাসের বেতন পাবেন বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

এহছানুল হক মিলন আরো জানিয়েছেন, ‘সম্প্রতি এনটিআরসিএর মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, তবে তাদের বেতনের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হয়নি। এবারের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। ফলস্বরূপ, যারা জনতা ব্যাংকের মাধ্যমে বেতন গ্রহণ করেন, তারা জুলাই মাসে মে মাসের বকেয়া বেতন পাবেন। অন্যদের বেতনও পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী ৬ মাসের মধ্যে কাঁচপুরে টার্মিনালের কাজ শেষ হবে: সড়ক প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


আগামী ৬ মাসের মধ্যে কাঁচপুরে টার্মিনালের কাজ শেষ হবে: সড়ক প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের কাঁচপুরে বাস টার্মিনাল কাজের পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যেই ঢাকা যাত্রাবাড়ী বাস টার্মিনালের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করব এবং নাগরিক সুবিধা দিতে পারব। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে যানজটমুক্ত করার জন্য সমন্বিত বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, ঢাকা যাত্রাবাড়ী সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু অংশ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তর করার কাজ চলমান রয়েছে।

আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে বাস টার্মিনাল কাজের পরিদর্শনে গিয়ে এসব কথাগুলি বলেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বিগত সরকারের আমলে চারটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করা হয়েছিল। সাধারণ মানুষ যানজটে ভোগান্তির শিকার হয়েছিল। বর্তমান সরকার সাধারণ মানুষকে যানযটমুক্ত করার লক্ষ্যে যেসব উদ্যোগ গ্রহণ করেছে সেগুলো বাস্তবায়ন করার জন্যই আমরা বাস টার্মিনালগুলো পরিদর্শন করছি।’

তিনি জানান, ঢাকা-সিলেট হাইওয়ের উন্নয়নকাজ ৪৮ শতাংশ শেষ হয়েছে। দেশের সব সড়ক-মহাসড়কের কাজ দ্রুত সময়ে সম্পন্ন করা হবে।

তিনি উল্লেখ করেন, ঢাকার সব সিগন্যাল পয়েন্টে পর্যায়ক্রমে এআই প্রযুক্তির মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%