প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চারালডাঙা গ্রামে রাতের আঁধারে গোয়ালঘর থেকে একটি গরু চুরির ঘটনা ঘটেছে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সাহসিকতা এবং পুলিশের দ্রুত পদক্ষেপে চোরাই গরুসহ মাসুদ (৩০) নামের এক চোরকে আটক করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, গত রাত ১টা ৩০ মিনিটের দিকে চারালডাঙা গ্রামের কাজলের বাড়িতে হানা দেয় চোরেরা। ঘরের গোয়াল থেকে একটি গরু চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান বাড়ির লোকজন।
পরবর্তীতে চারদিকে খোঁজাখুঁজি শুরু হলে একপর্যায়ে আড্ডাবাজার এলাকায় চোরাই গরুসহ অভিযুক্ত চোর মাসুদকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে গোমস্তাপুর থানার এসআই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় চোরকে আটক করে থানায় নেওয়া হয় এবং উদ্ধার করা হয় চুরি যাওয়া গরুটিকে।
আটককৃত মাসুদ উপজেলার যাতাহারা বেলডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন