প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে বিদেশি শিক্ষার্থীদের কষ্ট করে কাজ করার অনুমতি পেতে ১ লাখ ডলার (প্রায় ১ কোটি ২০ লাখ টাকা) ফি আরোপ করার বিষয়টি ট্রাম্প প্রশাসন বিবেচনা করছে।
ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, আইনি অভিবাসন প্রক্রিয়া আরও কঠোর করার অংশ হিসেবে এই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদি এটি বাস্তবায়িত হয়, তবে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা বিদেশি শিক্ষার্থীদের কাছে আকর্ষণ হারাতে পারে।
এটি হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নির্ভরশীল বিশ্ববিদ্যালয়গুলো অর্থনৈতিক সঙ্কটে পড়বে, এবং বিদেশি মেধা নিয়োগ করা প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও মারাত্মক ধাক্কা খাবে।
প্রস্তাবিত ফিটি মূলত ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (ওপিটি) স্কিমের সঙ্গে সম্পর্কিত। এই স্কিমের আওতায় আন্তর্জাতিক গ্র্যাজুয়েটরা ডিগ্রি শেষে সর্বোচ্চ তিন বছর যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান।
২০২৪ সালে প্রায় ৪ লাখ ১৯ হাজার বিদেশি শিক্ষার্থী ওপিটির অধীনে কর্মরত ছিলেন। এই সুযোগটি পরবর্তীতে এইচ-ওয়ানবি (H-1B) ভিসার জন্য পথ সুগম করে।
সম্প্রতি বোস্টনের একটি আপিল আদালত এইচ-ওয়ানবি ভিসা আবেদনকারীদের ওপর ১ লাখ ডলার ফি চাপানোর সিদ্ধান্ত স্থগিত করেছে। আদালতের সেই সিদ্ধান্তের পর ওপিটি নিয়ে এই নতুন পরিকল্পনার কথা প্রকাশ পায়।
চূড়ান্তভাবে এটি কার্যকর হলে মার্কিন বৈধ অভিবাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন