প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একটি মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার বাবুছড়া, মেরুং ও বোয়ালখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই (নিঃ) মোস্তাক আহামদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় দীঘিনালা থানার মামলা নং-০১, তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৫-এর এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিপায়ন বড়ুয়া (৪০), বাবুছড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন সেন (৪৫) এবং মেরুং উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম (৫০)।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় দায়ের হওয়া একটি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানের সময় তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন,
মামলার তদন্ত ও আদালতের নির্দেশনা অনুযায়ী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন,
পুলিশ আইন অনুযায়ী দায়িত্ব পালন করছে। কোনো ব্যক্তি বা সংগঠনের পরিচয় নয়, অভিযোগ ও মামলার ভিত্তিতেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত তিনজনকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন